Saturday, June 13, 2026

করোনার টিকা নিতে অ্যাপে নাম নথিভুক্ত করতে হবে!

Date:

Share post:

করোনার টিকা সংরক্ষণ, বিতরণ কিংবা টিকাকরণ, সমস্ত বিষয়ে নজর রাখা হবে ডিজিটালি। আগেই এ কথা জানিয়েছিল স্বাস্থ্যমন্ত্রক। এবার সেই উদ্দেশে রীতিমতো একটি ডিজিটাল প্ল্যাটফর্ম বানানো হয়েছে। রয়েছে অ্যাপও। ভ্যাকসিন নিতে হলে সেই অ্যাপে নাম নথিভুক্ত করতে হবে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, ‘করোনার ১৮-১৯টি নতুন প্রতিষেধক ভারতে ছাড়পত্র পেতে চলেছে। টিকাগুলি মানবশরীরে প্রয়োগের বিভিন্ন পর্যায়ে রয়েছে। সেই গবেষণার ফলাফল পর্যালোচনা করে ছাড়পত্র দেবে বিশেষজ্ঞ কমিটি।’টিকাকেন্দ্রে পর্যবেক্ষণে থাকাকালীন সমস্যা দেখা দিলে উপস্থিত চিকিৎসক ব্যবস্থা নেন। পরে সমস্যা দেখা দিলে ওই টিকাকেন্দ্রেই যোগাযোগ করতে হবে। সমস্যা তেমন গুরুতর না-হলে কোভিশিল্ড প্রাপকরা +৯১-১৮০০১২০০১২৪ টোল-ফ্রি নম্বরে ফোন কিংবা pharmacovigilance@seruminstitute.com-এ ইমেল করতে পারেন। কোভ্যাক্সিন প্রাপকদের এ ব্যাপারে রিপোর্ট করার জন্য একটি ডেইলি হেলথ ডায়েরি দেওয়া হয়। ভারত বায়োটেক অথবা আইসিএমআর-ও প্রাপকের সঙ্গে যোগাযোগ রাখেন।পঞ্চাশোর্ধ্ব এবং ৫০-এর কম কো-মর্বিডিটি যুক্ত ব্যক্তিদের নামের তালিকা তৈরি করছে স্থানীয় পুরসভা ও পঞ্চায়েত। সেই তালিকা অনুযায়ী টিকা দেওয়া হবে। মার্চ থেকে মিলবে টিকা। তবে পরিবারের অন্য সদস্যদের বা ৫০-এর কম কো-মর্বিডিটি নেই যাঁদের, তাঁদের ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি সরকারের তরফে।
ডিজিটাল প্ল্যাটফর্মটির নাম দেওয়া হয়েছে CO-WIN। অ্যাপটি বিনামূল্যে মোবাইলে ডাউনলোডও করা যাবে। কেউ করোনার সম্ভাব্য প্রতিষেধক নিতে চাইলে, এই অ্যাপে (App) নাম নথিভুক্ত করতে হবে। রাজেশ জানিয়েছেন, অ্যাপটির পাঁচটি মডিউল থাকছে- অ্যাডমিনিস্ট্রেটর মডিউল, রেজিস্ট্রেশন মডিউল, ভ্যাকসিনেশন মডিউল, বেনিফিশিয়ারি অ্যাকনোলেজমেন্ট মডিউল এবং রিপোর্ট মডিউল।

Related articles

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...