Friday, April 3, 2026

ত্রিশঙ্কু বিধানসভা হলে কী করবেন মুখ্যমন্ত্রী? প্রশ্ন ইয়েচুরির

Date:

Share post:

নির্বাচনের পর বাংলার রায়ে যদি ত্রিশঙ্কু বিধানসভা তৈরি হয় তাহলে কী করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? রবিবার ব্রিগেডের সভা থেকে এই প্রশ্ন ছুঁড়ে দিলেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (sitaram yechuri)। তিনি বললেন, আমাদের অনেকে জিজ্ঞাসা করছেন ভোটের ফল যদি ত্রিশঙ্কুর মত অবস্থা তৈরি করে তাহলে আমরা কী করব? আমি তাঁদের জানাতে চাই, মুখ্যমন্ত্রী নিজে কী করবেন সেটা আগে জানান। অতীতে তিনি বারবার বিপদে পড়লেই বিজেপির সাহায্য নিয়েছেন। এবারও কি তাই করবেন? বাংলায় বিজেপিকে জায়গা করে দিয়েছে তো তৃণমূল কংগ্রেস! তিনি নিজেও বিজেপির সরকারের ছিলেন। এখনও তাঁর দলের নেতারা তৃণমূল ছেড়ে সেই বিজেপিতেই যাচ্ছেন। ইয়েচুরি বলেন, লুঠপাঠের সরকার আর জাতপাতের সরকার চলছে। তৃণমূল আর বিজেপি হল একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। এবারের ভোটে আমরা জনহিতের সরকার গড়তে চাই। আমাদের লক্ষ্য: কাজ, জমি ও জীবনের সুরক্ষা। বাম-গণতান্ত্রিক-ধর্মনিরপেক্ষ দলগুলির জোট গড়ে জনহিতের সরকার গড়াই আমাদের উদ্দেশ্য।

Advt

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...