Wednesday, June 24, 2026

তৃণমূলের সন্ত্রাসের নায়ক আজ বিজেপির জুতো পালিশ করছে: সেলিম

Date:

Share post:

একদিকে দলবদলের লড়াই আর অন্যদিকে দিনবদলের লড়াই। বসন্ত এসে গিয়েছে। ফুটেছে পলাশ, কিংশুক, কৃষ্ণচূড়া। চারদিক লালে লাল। সঙ্গে অন্য রঙও আছে। এবারের ভোটে সংযুক্ত মোর্চার শক্তি দেখা যাবে। রবিবাসরীয় ব্রিগেডে বললেন সিপিএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম (md. selim)। তিনি বলেন, লালঝাণ্ডাকে আটকানো যাবে না প্রমাণ করল এই ব্রিগেড। কিছুদিন আগে যে বলত লাল ঝাণ্ডাকে ন্যাতা বানিয়ে দেবে, সে এখন তৃণমূলকে ন্যাতা করে বিজেপির জুতো পালিশ করছে। তৃণমূলের কাটমানি খাওয়া নেতাদের মোটাভাই বলেছে, নোটবন্দি আর ভোটের বণ্ড থেকে অনেক টাকা জমেছে, যার যা লাগে পুরোটাই দেব, তৃণমূলের মত এখানে ওখানে বখরার ভাগ দিতে হবে না। তাই তৃণমূলের নেতারা দলে দলে বিজেপিতে চলে যাচ্ছে। সেলিম বলেন, তৃণমূলের বিরুদ্ধে কীভাবে লড়াই করবে বিজেপি? নন্দীগ্রাম-খেজুরির সন্ত্রাসের নায়ককে পাশে নিয়ে মোদি বলছেন সন্ত্রাস দূর করবেন! সিন্ডিকেটের নায়ককে পাশে নিয়ে মোদি সিন্ডিকেট শেষ করার কথা বলছেন! তৃণমূলে থেকে চিটফাণ্ডের টাকা লুঠ করে এখন বিজেপির ছাতার তলায়। তৃণমূলের অনাচার বিজেপি দূর করতে পারে, এমন কথা এরপর বিশ্বাস করতে হবে? এই তো কেউ কেউ বললেন খেলা হবে। আর মোদি গোটা স্টেডিয়ামটাই দখল করে নিলেন! মহম্মদ সেলিমের মন্তব্য, বামকর্মী মইদুলের অপরাধ ছিল সে কাজ চেয়েছিল। তাই তাকে মেরে ফেলা হল। টেট পরীক্ষা নিয়ে কী চলছে সবাই দেখছেন। এবারের ভোটে তাই দিদি-মোদি দুজনকেই নক-আউট করে দিতে হবে।

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...