Wednesday, June 24, 2026

‘মন কি বাত’ অনুষ্ঠানে জল সংরক্ষণ নিয়ে বড় বার্তা নরেন্দ্র মোদির

Date:

Share post:

চলতি বছরের দ্বিতীয় ‘মন কি বাত'(Maan ki baat) অনুষ্ঠানে জল সংরক্ষণ নিয়ে বড় বার্তা দিলেন দেশের প্রধানমন্ত্রী(Prime minister) নরেন্দ্র মোদী(Narendra Modi)। রবিবার ৭৪ তম মন কি বাতে জলের উপকারিতা সম্পর্কে বলেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘জল ছাড়া সব শূন্য। জলের ছোঁয়ায় মানুষের বিকাশ হয়, তাই জলের সংরক্ষণের জন্য আমাদের এখন থেকেই কাজ শুরু করে দিতে হবে।’ একইসঙ্গে বছরের পর বছর ধরে পড়ে থাকা কুয়োগুলিকে সংস্কারের কথাও বলেন তিনি।

এ পাশাপাশি বিজ্ঞান ও আত্মনির্ভর ভারতের কথা উঠে আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গলায়। এদিনের রেডিও অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, এবার মাঘ মাসে হরিদ্বারে কুম্ভ উৎসব পালিত হচ্ছে। এই প্রসঙ্গ তুলে ধরে ২২ মার্চ ‘ওয়ার্ল্ড ওয়াটার ডে’র প্রকল্পের কথা স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ‘রমন এফেক্ট’ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের বৈজ্ঞানিকদের সম্পর্কে বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত আমাদের। দেশের যুবকদের উচিত ভারতের বিজ্ঞানের ইতিহাসকে জানা। ‘জাতীয় বিজ্ঞান দিবস’ এ বিজ্ঞানকে ‘ল্যাব থেকে ল্যান্ড’ এ আনার কথা বলেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন:তৃণমূলের সন্ত্রাসের নায়ক আজ বিজেপির জুতো পালিশ করছে: সেলিম

এছাড়াও আত্মনির্ভর ভারতের প্রসঙ্গ তুলে ধরে নরেন্দ্র মোদী বলেন, জীবনে বিজ্ঞানের বিকাশ ঘটলেই দেশ আত্ননির্ভরতার পথে এগিয়ে যাবে দেশ। ‘আত্মনির্ভর ভারত’ একটি সরকারি প্রকল্পই নয়, এটি একটি জাতীয় স্পিরিট। পাশাপাশি তাঁর কথায়, প্রতি ভারতবাসী যদি আত্মনির্ভর ভারত প্রকল্পের সঙ্গে জুড়ে গিয়ে তা নিয়ে গর্ব করেন, তাতেই এই প্রকল্পের সাফল্য। এদিন দেশের কোণায় কোণায় আত্ননির্ভর ভারতের ডাক দিয়েছেন মোদী। এছাড়াও এদিন ‘মন কী বাত’ অনুষ্ঠানে তামিল ভাষার প্রশংসা করেন মোদী। এই ভাষা না শিখতে পারার জন্য আক্ষেপও প্রকাশ করেন তিনি।

Advt

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...