Thursday, April 2, 2026

শীঘ্রই বাজারে আরও ভ্যাকসিন, তবে ২৫০ টাকার বেশী মূল্যে টিকা নয়

Date:

Share post:

আর মাত্র কয়েকটা সপ্তাহ। তারপরই বাজারে আরও ৩-৪টি সংস্থার করোনা ভ্যাকসিন (Corona vaccine) মিলবে। ফলে মানুষের কাছে সুযোগ থাকবে নিজেদের পছন্দমতো ভ্যাকসিন নেওয়ার। এমনটাই দাবি করলেন AIIMS প্রধান ডা. রণদীপ গুলেরিয়া। সরকারি হাসপাতালের পাশাপাশি দেশের কোন কোন বেসরকারি হাসপাতাল থেকে করোনা প্রতিষেধক পাওয়া যাবে তার বিস্তারিত তালিকা প্রকাশ করল কেন্দ্র। তালিকায় পশ্চিমবঙ্গের বেসরকারি হাসপাতাল মাত্র পাঁচটি! স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, বেসরকারি হাসপাতাল প্রতি ডোজ় প্রতিষেধক দেওয়ার জন্য সর্বোচ্চ ২৫০ টাকা নিতে পারবে। এর মধ্যে সার্ভিস চার্জ ১০০ টাকা ও প্রতিষেধক বাবদ ১৫০ টাকা।

এ প্রসঙ্গে AIIMS-এর প্রধান ডা. গুলেরিয়া একটি সাক্ষাৎকারে বলেন, ”আর কয়েক সপ্তাহের মধ্যে আমাদের হাতে ৩ থেকে ৪টি ভ্যাকসিন চলে আসবে। তবে একটি কেন্দ্রেই সবগুলি পাওয়া যাবে না। একটি কেন্দ্রে একটিই ভ্যাকসিন থাকবে। ডা. গুলেরিয়া বলেছেন, ”বিপুল সংখ্যক মানুষকে টিকা দিতে পারলে কেবল সংক্রমণ কমানোই সম্ভব হবে না। তার পাশাপাশি হাসপাতালে ভর্তি হওয়া মানুষের সংখ্যা এবং মৃত্যুর ঘটনাও কমানো সম্ভব হবে।”

অন্যদিকে, পশ্চিমবঙ্গ-সহ আট রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে আজ একটি আলাদা বৈঠক করেন ক্যাবিনেট সচিব রাজীব গৌবা। সূত্রের মতে, বৈঠকে ভোটমুখী রাজ্যের ভোটকর্মীদের প্রতিষেধক পাওয়া নিশ্চিত করার সঙ্গেই যে জেলাগুলিতে সংক্রমণের হার বেশি, সেখানে দ্রুত টিকাকরণ শুরুর নির্দেশ দিয়েছে কেন্দ্র।

Advt

Related articles

পবিত্র করের মনোনয়ন জমা দেওয়ার দিনেই নন্দীগ্রামে ‘খুন’ তৃণমূল কর্মী

ভোটের আগে ফের অশান্ত নন্দীগ্রাম(Nandigram)। তৃণমূল(TMC) প্রার্থী পবিত্র করের মনোনয়নের দিনেই খুন হলেন দলীয় কর্মী। তৃণমূল কংগ্রেস (TMC)...

ভোটের আগে ১৫ দিন বাংলায় থাকব: শাহী সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কুণাল বললেন, “দম থাকলে…”

বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে মনোনয়ন জমায় হাজির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত...

ISL: ভোটের জন্য ডার্বির দিন বদল, জানুন মোহন-ইস্ট ম্যাচের দিনক্ষণ

জল্পনায় সিলমোহর। বাংলায় বিধানসভা নির্বাচনের জন্য আইএসএলের (ISL) বড় ম্যাচের দিন পরিবর্তন। বিধানসভা নির্বাচনের কারণে আগামী ৩ মে...

কালিয়াচকের অশান্তি বিজেপির গেমপ্ল্যান! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে তোপ মমতার

মালদহের(Maldha) কালিয়াচকের ঘটনা নিয়ে প্রশাসনের তরফে মুখ্যমন্ত্রীকে কোন খবর দেওয়া হয়নি। তাঁর সঙ্গে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি কেউ যোগাযোগ...