Sunday, June 28, 2026

প্রশাসনিক আধিকারিকদের নেতৃত্বে দুই জেলায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার আগে থেকেই রাজ্যে আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী (Central Forces)। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় রুটমার্চ (Route March) করছে তারা। হুগলির উত্তরপাড়া বিধানসভায় ভোট ১০ এপ্রিল। তার আগেই উত্তরপাড়া (Uttorpara) বিধানসভা কেন্দ্রের কানাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকার শাস্ত্রী নগর, আদর্শনগর, বড়োবহেড়া, বারোজীবী, কলোনি এলাকায় টহল দিল কেন্দ্রীয় বাহিনী। এদিন কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চে ছিলেন কানাইপুর ফাঁড়ির পুলিশ আধিকারিকরা। নেতৃত্ব দেন কানাইপুর ফাঁড়ির অফিসার ইনচার্জ অনুপ মণ্ডল। ভোটের আগে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই এই রুটমার্চ বলে জানান পুলিশ আধিকারিকরা।

আরও পড়ুন-মেদিনীপুরের দাপুটে নেতা আনিসুরের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, চাপে শুভেন্দু

এদিন মালদহের (Maldah) ইংরেজবাজারেও রুটমার্চ করেন আধা সামরিক বাহিনীর জওয়ানরা। নেতৃত্বে ছিলেন জেলাশাসক রার্জষি মিত্র (Rajarshi Mirta), পুলিশ সুপার অলোক রাজোরিয়া (Alok Rajoriya), ইংরেজবাজার থানার আইসি মদনমোহন রায়-সহ অন্যান্য আধিকারিকরা। আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় এবং সাধারণ ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দান করতে পারেন সেই বিষয় নিয়েও ভোটারদের সঙ্গে কথা বলা হয়। এ বিষয়ে অলোক রাজোরিয়া জানান, তাঁরা রুটমার্চ করে ভোটারদের আশ্বস্ত করেছেন। জেলাশাসক জানান, কেন্দ্রীয় বাহিনী গত পাঁচদিন ধরেই বিভিন্ন এলাকায় রুটমার্চ করছে। এদিন প্রশাসনের সঙ্গে যৌথভাবে ইংরেজবাজার শহরের রুটমার্চ হয়।

Advt

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...