Saturday, March 14, 2026

জন্মদিনেও ডায়াবেটিক ডায়েট, ব্রিগেড নিয়ে ‘গণশক্তি’ কী লিখেছে জানতে চাইলেন বুদ্ধ

Date:

Share post:

পাম এভিনিউয়ের চার দেওয়ালই এখন তাঁর জগত। তার মাঝেই বুদ্ধদেব ভট্টাচার্য কাটিয়ে দিলেন ৭৮তম জন্মদিন।

সকালে রাজ্যপাল জগদীপ ধনকড়ের ট্যুইট ছিল শুভেচ্ছা জানিয়ে। লাল চা আর বিস্কুট দিয়ে শুরু। তারপর দুপুরে ডায়বেটিক ডায়েট। তার মাঝে তাঁকে বই পড়ে শোনান সহায়ক। জন্মদিনে বেশি খুঁটিয়ে শুনেছেন ‘গণশক্তি’র খবর। অন্য সংবাদপত্রও ছিল। ব্রিগেড সমাবেশে লোক কেমন ছিল, আর আব্বাস নিয়ে বিতর্কের প্রসঙ্গ মন দিয়ে শুনেছেন। বিরক্তি ছিল তাঁর মুখ চোখে। দুপুরে মাছে-ভাতে ছিলেন। একটু বিশ্রাম নিয়ে সাম্প্রতিক বই লেখার কাজ করেছেন। রাতের খাবারেও ছিল না এক টুকরো মিষ্টি। ডাঃ সোমনাথ মাইতির তত্ত্বাবধানে চলছে তাঁর চিকিৎসা।

আরও পড়ুন-কঠিন কেন্দ্রে লড়তে হবে দলবদলুদের, সবাই পাচ্ছেন না টিকিট, সিদ্ধান্ত শীর্ষ বিজেপির

স্ত্রী মীরা আর কন্যা সুচেতনা আগলে রাখছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। বিশেষত মেয়ের সঙ্গে দিনে একবার গল্প করা চাই-ই। জন্মদিনেও তার ব্যতিক্রম হয়নি।

পাম এভিনিয়ের বাসিন্দাদের মধ্যে অবশ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী জন্মদিনে বিশেষ তাপ-উত্তাপ দেখা যায়নি। একইরকম প্রতিক্রিয়া ভট্টাচার্য পরিবারেও।

Advt

spot_img

Related articles

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...