Saturday, April 4, 2026

কঠিন কেন্দ্রে লড়তে হবে দলবদলুদের, সবাই পাচ্ছেন না টিকিট, সিদ্ধান্ত শীর্ষ বিজেপির

Date:

Share post:

দলবদলুদের কঠিন পরীক্ষার মুখে ফেলতে চলেছে বঙ্গ-বিজেপি৷

টিকিট নিশ্চিত, এমন আশাতেই একাধিক বিধায়ক ঘটা করে যোগ দিয়েছিলেন বিজেপিতে (BJP)৷ কিন্তু বিজেপি যে এভাবে শেষ মুহুর্তে তাঁদের ‘ডোবাবেন’, তা স্বপ্নেও ভাবেননি তাঁরা৷

দলের টিকিট-বন্টন প্রক্রিয়ার শুরুতেই স্থির হয়েছে, সাম্প্রতিককালে দলবদল করে বিজেপিতে আসা নেতাদের অনেককেই তুলনায় কঠিন আসনে লড়াই করতে হবে। প্রমাণ করতে নিজেদের যোগ্যতা৷ ফলে এই দলবদলুদের কাছে একুশের বিধানসভা নির্বাচন প্রধান চ্যালেঞ্জ হতে চলেছে। দলের শীর্ষস্তর রাজ্য কমিটিকে জানিয়ে দিয়েছে, অন্য দল থেকে গেরুয়া শিবিরে যোগ দিয়ে সহজ আসনে প্রার্থী করা চলবে না৷ দিল্লির মনোভাব জানার পর, দলের রাজ্য কমিটিও একই সিদ্ধান্ত নিয়েছে৷ ফলে ‘বিপাকে’ সদ্য বিজেপিতে যোগ দেওয়া জনপ্রতিনিধিরা৷

আরও পড়ুন-বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে উত্তপ্ত উত্তরপাড়া

শীর্ষ নেতৃত্ব জানিয়েছে, প্রথমত, দলবদল করে বিজেপিতে আসা সব বিধায়ককে টিকিট দেওয়া সম্ভব নয়৷ দ্বিতীয়ত, যাঁদের টিকিট পাবেন, তাদের সিংহভাগকেই লড়তে হবে কঠিন আসনে। এর কারন, এই দলবদলুদের নিজেদের জনপ্রিয়তা ও যোগ্যতা প্রমাণ করতে হবে আগে৷ হাওয়া বুঝে দলবদল করে বিজেপি নেতা-কর্মীদের দৌলতে বিধায়ক হওয়ার কথা ভাবা বন্ধ করতে হবে৷
আরএসএসের (RSS) বক্তব্য, যারা শিবির বদল করেছে, তাঁরা তৃণমূলকে কতখানি দুর্বল করতে পেরেছে এবং তার ফলে বিজেপির শক্তিবৃদ্ধি কতখানি বৃদ্ধি পেয়েছে, তা জানা দরকার৷ তাই প্রাথমিকভাবে স্থির হয়েছে, বাংলার যেসব কেন্দ্রে তুলনায় বিজেপির সাংগঠনিক শক্তি বা ভোট কম, সে ধরনের আসনেই সম্প্রতি দলে আসা বিধায়কদের টিকিট দেওয়া হবে। যেসব আসনে বিজেপি সহজেই জয়ী হবে বলে মনে করা হচ্ছে, সে ধরনের আসনে দলের পুরনো নেতা অথবা দলের ভাবধারায় প্রথম থেকে বিশ্বাসীরা টিকিট পাবেন।
সূত্রের খবর, বাংলার ৮৫টি আসনকে বিজেপি সহজ আসন হিসাব ধরেছে৷ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা এবং উত্তরবঙ্গের বেশিরভাগ এই আসন এই ৮৫-র মধ্যে রয়েছে৷ বাকি আসনে লড়াই অপেক্ষাকৃত কঠিন বলে মনে করছে বিজেপি।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...