Saturday, June 20, 2026

দিল্লি থেকে শুক্রবার ঘোষণা হবে বিজেপির ৬০ প্রার্থীর নাম

Date:

Share post:

প্রথম দু’দফার ৬০ আসনের বিজেপির (BJP) প্রার্থী চূড়ান্ত হবে বৃহস্পতিবার ৷

জেলাস্তরে আলোচনা করে তৈরি করা খসড়া তালিকা নিয়ে আজ, বুধবার রাতে দিল্লি যাচ্ছেন দিলীপ ঘোষ, মুকুল রায়, শিবপ্রকাশ, কৈলাস বিজয়বর্গীয়রা৷ বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক হবে৷ সেই বৈঠকেই এই তালিকা থেকে প্রথম দু’দফার ৬০ আসনের জন্য একজনের নাম বেছে নেওয়া হবে৷ শাহ-নাড্ডা’র পাশাপাশি বঙ্গ-বিজেপি নেতৃত্বের সঙ্গে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৃহস্পতিবারের বৈঠকে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও (PM Modi)৷ বৃহস্পতিবারের বৈঠকে শুভেন্দু- রাজীবরা থাকবেন কি না, তা এখনও নিশ্চিত নয়৷

তালিকা চূড়ান্ত হওয়ার পর সম্ভবত শুক্রবারই প্রথম দুই দফার ভোটের প্রার্থী তালিকা প্রকাশ করবে বিজেপি৷ আপাতত স্থির হয়েছে, তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া হেভিওয়েট বিধায়কদের তাঁদের পুরনো কেন্দ্রেই প্রার্থী করছে বিজেপি৷

সূত্রের খবর, নন্দীগ্রাম কেন্দ্র থেকে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন শুভেন্দু অধিকারীই৷ ডোমজুড়ের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়৷ জিতেন্দ্র তিওয়ারিকে প্রার্থী করা হচ্ছে তাঁর বর্তমান কেন্দ্র পাণ্ডবেশ্বর থেকে৷

প্রার্থী তালিকা তৈরির জন্য বিজেপি-তে এখন শেষ মুহূর্তের তৎপরতা চলছে৷ বুধবার হেস্টিংসে বিজেপি-র দফতরে হয়েছে সাংগঠনিক বৈঠক৷ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতারা জেলার নেতাদের সঙ্গে কথা বলে ইতিমধ্যেই প্রার্থী নিয়ে তাঁদের মতামত ও তালিকা নিয়েছেন৷ কোন আসনে বিজেপির কোন প্রার্থীর জয়ের সম্ভাবনা সর্বাধিক, তার ভিত্তিতেই প্রার্থীর নাম চূড়ান্ত হবে ৷

বিজেপি সূত্রের খবর, বারাকপুরের বর্তমান বিধায়ক তৃণমূল থেকে আসা শীলভদ্র দত্তকে খড়দহ কেন্দ্র থেকে প্রার্থী করতে পারে দল৷ বারাকপুরে প্রার্থী করা হতে পারে নিহত বিজেপি নেতা মণীশ শুক্লার বাবা চন্দ্রমণি শুক্লাকে৷

আরও পড়ুন- মোদির সফর প্রস্তুতি : ঝটিকা সফরে ঢাকায় যাচ্ছেন জয়শঙ্কর

Advt

Related articles

সোনা রুপোর দামে বড় পতন! শনিবার নতুন দাম দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। এক ধাক্কায় বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম। আপনি যদি এই সময়ে...

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...