Saturday, June 20, 2026

মোদির সফর প্রস্তুতি : ঝটিকা সফরে ঢাকায় যাচ্ছেন জয়শঙ্কর

Date:

Share post:

খায়রুল আলম (ঢাকা) : বৃহস্পতিবার ঢাকায় যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী ড. সুব্রামানিয়াম জয়শঙ্কর। চলতি মাসেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর নিয়ে আলোচনা করতেই জয়শঙ্করের এই সফর।

জানা গিয়েছে, বিশেষ ফ্লাইটে সকালে তিনি ঢাকা যাবেন এবং রাতেই ফিরে আসবেন। এই ঝটিকা সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে তাঁর বৈঠক করার কথা রয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন মধ্যাহ্নভোজের আয়োজন করছেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহিরয়ার আলম মঙ্গলবার সন্ধেয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের জানিয়েছেন, দ্বিপক্ষীয় সম্পর্ক আরো এগিয়ে নেওয়ার পাশাপাশি কিছু প্রাপ্তির লক্ষ্যে বাংলাদেশ এ মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের অপেক্ষায় আছে। তিনি বলেন, সব সফরকে কেন্দ্র করে সব সময়ই কিছু প্রত্যাশা থাকে বা অন্তত আলোচনার মাধ্যমে ইস্যুগুলো এগিয়ে নেওয়ার প্রত্যাশা থাকে।

আরও পড়ুন-সরকারের বক্তব্যের বিরোধিতার অর্থ দেশদ্রোহ নয়, বলল সুপ্রিম কোর্ট

জানা গিয়েছে, নরেন্দ্র মোদি আগামী ২৬ ও ২৭ মার্চ বাংলাদেশ সফর করবেন। আগামী ১৭ থেকে ২৬ মার্চ বাংলাদেশ গুরুত্বপূর্ণ বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করতে চল চলেছে।

Advt

Related articles

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...