Friday, April 3, 2026

শুভেন্দুর সভায় চূড়ান্ত ‘নাটক’: বিজেপিতে যোগ দিয়ে কান ধরে ওঠবোস প্রাক্তন তৃণমূল নেতার!

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের আগে দলবদলের হিড়িক চলছে। বিভিন্ন দল থেকে শাসকদলে যেমন যাচ্ছেন অনেকে, তেমনই তৃণমূল ছেড়ে বিজেপিতেই যাচ্ছেন নেতা-কর্মীরা। পিংলায় এক জনসভা তেমনই যোগদান পর্বে মঞ্চে চূড়ান্ত নাটক। খড়গপুর ২ নম্বর ব্লকের পিংলা বিধানসভা এলাকায় জনসভা করেন বিজেপি (Bjp) নেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। তাঁর উপস্থিতিতেই দলে যোগ দেন তৃণমূলের খড়গপুর ২ নম্বর ব্লকের সম্পাদক সুশান্ত পাল (Sushanta Paul)। বিজেপিতে যোগ দিয়েই সভায় কান ধরে ওঠবোস করেন তৃণমূলত্যাগী নেতা সুশান্ত পাল। তাঁর মতে, “এতদিন তৃণমূল থাকার প্রায়শ্চিত্ত করেছি”।

শুভেন্দুর ‘অনুগামী’ হিসাবে সুশান্তকে চিনতেন দলীয় কর্মী-সমর্থকরা। মঞ্চে সেই ‘অনুগামী’র কীর্তি দেখে মুখ ফিরিয়ে নিতে দেখা যায় বিজেপি নেতাকে। ৪ বার ওঠবস করার পর থামেন সুশান্ত। এনিয়ে বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি। তবে, শাসকদলের জেলা নেতৃত্বের মতে, এটা একটা নাটক। পুরনো দলকে বদনাম করবেন এই শর্তেই বিজেপি সুশান্তকে দলে নিয়েছে। তৃণমূলের (Tmc) জেলা সভাপতি অজিত মাইতি জানান ‘‘সুশান্তকে ৪ বছর আগে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে”।

আরও পড়ুন:নন্দীগ্রাম আন্দোলনে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত রাজ্যের

Advt

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...