Saturday, June 27, 2026

জবাব দিচ্ছে তৃণমূল, শুধু নন্দীগ্রামেই প্রার্থী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

Date:

Share post:

আসন্ন বিধানসভা ভোটে নন্দীগ্রামেই প্রার্থী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর, ভবানীপুর বা অন্য কোনও আসন থেকেই ভোটে প্রার্থী হচ্ছেন না তিনি৷

তৃণমূল-সুপ্রিমো নন্দীগ্রামে প্রার্থী হওয়ার ইচ্ছাপ্রকাশ করার পরই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) প্রকাশ্যে বলেছিলেন, তৃণমূল নেত্রী দু’টি আসনে প্রার্থী হতে পারবেন না৷ ওনাকে একটি আসনেই প্রার্থী হতে হবে৷ মমতা সম্ভবত সেই চ্যালেঞ্জেরই উত্তর দিলেন৷

আরও পড়ুন:উপ-নির্বাচন কমিশনার সুদীপ জৈনকে অপসারণের দাবিতে চিঠি ডেরেকের

এবার সব সমালোচনার জবাব দিতে চলেছেন মমতা। শুক্রবারই দলের প্রার্থী তালিকা ঘোষণা হচ্ছে৷ দ্বিতীয় দফায় ভোট হবে নন্দীগ্রামে ৷ সূত্রের খবর, তৃণমূল নেত্রীর নাম শুধুমাত্র নন্দীগ্রাম কেন্দ্রেই থাকবে৷ জানা গিয়েছে, ভোটপ্রচার লগ্নে মমতা নন্দীগ্রামেই থাকবেন৷ সেজন্য স্থানীয় তৃণমূল নেতা শেখ সুফিয়ানের বাড়ির কাছে একটি বাড়ি ভাড়া করা হয়েছে।

ওদিকে তৃণমূল শিবিরে জল্পনা, ভবানীপুর কেন্দ্রে প্রার্থী হতে পারেন শোভনদেব চট্টোপাধ্যায়।

Advt

Related articles

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...