Tuesday, June 23, 2026

উপ-নির্বাচন কমিশনার সুদীপ জৈনকে অপসারণের দাবিতে চিঠি ডেরেকের

Date:

Share post:

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন পরিচালনার দায়িত্বে আছেন উপ-নির্বাচন কমিশনার সুদীপ জৈন। এবার তাঁর অপসারণের দাবি তুলল তৃণমূল। রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন বৃহস্পতিবার সুদীপের বিরুদ্ধে পক্ষপাতদুষ্টতার অভিযোগ এনে চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে। এমনকি সাংসদ সৌগত রায় তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠকেও ভোটের দায়িত্ব থেকে সুদীপকে অপসারণের দাবি তুলেছেন।
সৌগতর অভিযোগ, সুদীপ রাজ্য পুলিশকে এড়িয়ে কাজ করছেন । তিনি বলেন, ‘‘যদি বিহার, তামিলনাড়ুতে এক দফায় ভোট হতে পারে, বাংলায় আট দফা কেন? এর আগেও ওঁর পক্ষপাতদুষ্ট আচরণ আমাদের নজরে এসেছে। ২০১৯ সালে অমিত শাহের মিছিলের সময় বিদ্যাসাগরের মূর্তি ভাঙায় ভুল রিপোর্ট দিয়েছিলেন। উনি পক্ষপাতদুষ্ট, তাই সেই সময় প্রচার বন্ধ করে দিয়েছিলেন। কুইক রেসপন্স টিম চালু করেছিলেন।
ডেরেকের চিঠিতেও একই বিষয়ের উল্লেখ আছে।

Related articles

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীনাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...