Friday, May 22, 2026

স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে অপারেশন: কোন্নগরের বিজেপি কর্মী বলছেন ‘দিদিকে চাই’

Date:

Share post:

স্বাস্থসাথী কার্ডে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করিয়ে কোন্নগরের বিজেপি (Bjp) কর্মী এখন বলছে আগামী দিনে বাংলায় দিদিকে চাই। কোন্নগরের কালীতলা কলোনি এলাকার বাসিন্দা সন্দীপ সিং (Sandip Singh) পেশায় মোবাইলের ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় বাড়িতেই ছিলেন সন্দীপ। অসুস্থ অবস্থায় পাশে দাঁড়ায়নি কেউ। অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসা করাতে পারছিলেন না সন্দীপ সিং। এই অবস্থায় সন্দীপের জন্য আশীর্বাদ হয়ে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Benarjee) প্রকল্প স্বাস্থসাথী (Health Card)। এই কার্ড নিয়েই সন্দীপ বেলুড়ের শ্রমজীবী হাসপাতলে যান। সেখানেই বিনামূল্যে চিকিৎসা ও অপারেশন সম্পূর্ণ হয় সন্দীপের।

আরও পড়ুন:নাড্ডার বাড়িতে চলছে বৈঠক, আছেন শাহ, দিলীপ- শুভেন্দুকে নিয়ে চর্চা তুঙ্গে

বাড়ি ফিরে সন্দীপ সিং জানান, রাজ্য সরকারের প্রকল্প স্বাস্থসাথী কার্ডের জন্য তাঁর চিকিৎসা হল। সুস্থ হয়ে বাড়ি ফিরতে পেরেছেন। “তাই রাজ্যের গরিব মানুষদের জন্য আগামী দিনে ক্ষমতায় দিদিকেই চাই”। এই বিষয়ে কোন্নগরের (Konnogar) পুরপ্রশাসক বাপ্পাদিত্য চট্টোপাধ্যায় (Bappaditya Chatterjee) বলেন, সন্দীপ সিং কোন্নগরে বিজেপি সমর্থক ঠিকই কিন্তু এরাজ্যের সরকার ভেদাভেদ দেখে না। সব মানুষকেই পরিষেবা দেয়। কিন্তু বিরোধীরা ভোটের জন্য সরকারের প্রকল্পকে বদনাম করছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সিপিআইএম, বিজেপি, কংগ্রেস দেখে না শুধু মানুষ কীভাবে সুবিধা পাবে সেটাই দেখেন। তাই মানুষ আগামী দিনে বাংলার মানুষ বাংলার মেয়েকেই ক্ষমতায় চাইছে।

Advt

Related articles

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...

ভোট পড়ল ৮৬ শতাংশের বেশি! শান্তিপূর্ণভাবে মিটল ফলতার পুনর্নির্বাচন

কড়া নিরাপত্তা, সর্বক্ষণ ওয়েব কাস্টিং এবং কমিশনের নিবিড় নজরদারির মধ্যেই শান্তিপূর্ণভাবে শেষ হল ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচন। ভোটের...