Friday, April 3, 2026

মমতা ‘বাংলার বাঘিনী’: বিধানসভা ভোটে তৃণমূলকে পূর্ণ সমর্থন শিবসেনার

Date:

Share post:

সমাজবাদী পার্টি, আরজেডি-র পর এবার বাংলার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে সমর্থনের কথা জানাল শিবসেনা (Shivsena)। বৃহস্পতিবার শিবসেনা নেতা সঞ্জয় রাউত (Sanjay Raut) জানান, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে শিবসেনা লড়বে কি না তা নিয়ে অনেক মানুষের মধ্যে কৌতূহল রয়েছে। দলের প্রেসিডেন্ট উদ্ধব ঠাকরের (Uddhab Thakre) সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, সরাসরি বাংলার বিধানসভা নির্বাচনে লড়াই করবে না শিবসেনা। তারা পূর্ণ সমর্থন করবে তৃণমূলকে।

সঞ্জয় রাউত বলেন, বাংলায় ‘দিদি’র সঙ্গে সব ‘এম’ (M) অর্থাৎ মানি (Money), মাসল্ (Muscle) এবং মিডিয়ার (Media) লড়াই হচ্ছে। এই পরিস্থিতিতে তাঁরা ‘এম’ অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) পক্ষে দাঁড়াবেন। কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় হলেন আসল বাঘিনী। সেই কারণে আগামী নির্বাচনে তাঁর সাফল্য কামনা করেছে শিবসেনা।

এর আগে চিঠি দিয়ে সপা (Sp) নেতা আখিলেশ যাদব (Akhilesh Yadav) জানিয়েছিলেন বাংলার নির্বাচনে তাঁরা তৃণমূলকে পূর্ণ সমর্থন দেবেন। একই কথা নবান্নে এসে তৃণমূল নেত্রীকে জানিয়ে গিয়েছেন আরজেডি (Rjd) নেতা তেজস্বী যাদব (Tejaswi Yadav)। এবার শিবসেনার সমর্থন পেয়ে শাসকদলের হাত আরও মজবুত হল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Advt

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...