Friday, April 3, 2026

৩ গুণ হল রেলের প্ল্যাটফর্ম টিকিটের দাম, বাড়ছে লোকাল ট্রেনের ভাড়া?

Date:

Share post:

প্ল্যাটফর্ম টিকিটের দাম ১০ টাকা থেকে বেড়ে হল ৩০ টাকা। কোথাও আবার তা বেড়ে হয়েছে ৫০ টাকাও। ৩ গুণ হল রেলের প্ল্যাটফর্ম টিকিটের দাম। বিবৃতি জারি করে এমনটাই জানানো হয়েছে রেলের তরফে। প্ল্যাটফর্মের টিকিটের দামের সঙ্গে বেড়েছে কিছু কিছু স্বল্প দূরত্বের প্যাসেঞ্জার ট্রেনের ভাড়াও। এতদিন যে দূরত্বে যাতায়াতের জন্য ১০ টাকার টিকিট কাটলেই চলত, সেখানে টিকিটের দাম বেড়ে হতে পারে ৩০ টাকা পর্যন্ত। তবে রেল সূত্রে খবর, এখনই বাড়ছে না লোকাল ট্রেনের ভাড়া।

আরও পড়ুন-মোদির ভাষণ কারা লেখেন? অবশেষে প্রকাশ্যে এলো আসল তথ্য

রেলের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র রেলস্টেশনগুলিতে ভিড় নিয়ন্ত্রণের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেল আর জানিয়েছে, এই সিদ্ধান্ত অস্থায়ী। করোনা আবহে যাত্রীরা যাতে খুব প্রয়োজন না হলে ট্রেনে না চড়েন, সেটা নিশ্চিত করতে গতমাসেই কিছু কিছু স্বল্প দূরত্বের প্যাসেঞ্জার ট্রেনের ভাড়া বাড়িয়েছিল রেল। এবার সেই রুটের সংখ্যাটা আরও বাড়িয়ে দেওয়া হল।

কোভিড পরিস্থিতিতে রেল পরিষেবা বন্ধ হওয়ার পর এখন অনেকটা স্বাভাবিক। তবে এখনও বহু রুটে বহু ট্রেন চলছে না বা ট্রেনের সংখ্যা কম। এরই মধ্যে ভাড়া বাড়ানো হল। এর আগে চলতি বছরের ১ জানুয়ারি থেকে শহরতলির ট্রেনগুলি ছাড়া বাকি সব ট্রেনের ভাড়াই বাড়ানো হয়। সাধারণ নন-এসি ট্রেনের ভাড়া কিলোমিটার প্রতি এক পয়সা করে বাড়ানো হয়েছিল।

Advt

Related articles

মোদিকে ভয় পেলে দেশের জন্য লড়বে কীভাবে? AAP-রাঘব দড়ি টানাটানি প্রকাশ্যে

রাজ্যসভার ডেপুটি দলনেতার পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে ক্ষোভ উগরে দিলেন রাঘব চাড্ডা (Raghav Chadha)। আপের প্রধানের উদ্দেশে...

দিঘার ক্যাম্পে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভোটের ডিউটিতে এসে দিঘায় (Digha) এক সিআরপিএফ জওয়ানের (CRPF jawan) রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত জওয়ানের নাম বীরেন্দ্র...

কালিয়াচকের অশান্তির তদন্তে বাংলায় NIA-এর আইজি সোনিয়া

মালদহের কালিয়াচকের (Kaliachak) অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের (NIA Investigation) সিদ্ধান্তের পরেই বাংলায় এলেন আইজি সোনিয়া সিং (IG Sonia Singh)।...

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, পশ্চিমের জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে!

এপ্রিলের শুরু থেকেই বাড়ছে গরম, শুক্রবার সকাল থেকে শুষ্ক আবহাওয়ায় চরম অস্বস্তি কলকাতাসহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে শহরের পারদ...