Friday, June 26, 2026

ভ্যাকসিনের সার্টিফিকেটে কেন মোদির মুখ? স্বাস্থ্যমন্ত্রকের কাছে জবাব চাইল কমিশন

Date:

Share post:

রাজ্যে নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ হয়ে গিয়েছে আগেই, তারপরও করোনা ভ্যাকসিনের সার্টিফিকেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) ছবি প্রকাশ করা হচ্ছে। এ প্রসঙ্গেই নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল(TMC)। সেই ঘটনায় এবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের(health ministry) কাছে জবাবদিহি করল নির্বাচন কমিশন(election commission)।

নিয়ম অনুযায়ী নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের সঙ্গে সঙ্গেই লাগু হয়ে যায় আদর্শ আচরণ বিধি। সেখানে কোন সরকারি প্রকল্পে নেতা-নেত্রীদের ছবি প্রকাশ করা যায় না। তিনি মুখ্যমন্ত্রী হোন বা প্রধানমন্ত্রী। অথচ বাংলায় আদর্শ আচরণবিধি লাগু হওয়ার পরও করোনা টিকার শংসাপত্র এমনকি পেট্রোল পাম্প ও একাধিক সরকারি প্রকল্পে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ব্যবহার করা হচ্ছে। এই অভিযোগ তুলে চলতি সপ্তাহে নির্বাচন কমিশনের দ্বারস্থ হন ফিরাদ হাকিমের নেতৃত্বাধীন তৃণমূলের একটি প্রতিনিধিদল। অভিযোগ পাওয়ার পর গোটা বিষয়টি নিয়ে তদন্তে নামে কমিশন। এরপর বুধবারই রাজ্য সমস্ত পেট্রোল পাম্প থেকে মোদির ছবি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের কাছ থেকেও এ নিয়ে সবিস্তার রিপোর্ট তলব করা হয়। এর পর এবার আদর্শ আচরণবিধি উপেক্ষা করে করোনা টিকার সার্টিফিকেট মোদির ছবি কেন ব্যবহার করা হচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকের কাছে তার জবাব চাইল কমিশন।

আরও পড়ুন:এক নজরে ২৯১ আসনে তৃণমূলের প্রার্থী তালিকা

উল্লেখ্য, আদর্শ আচরণ বিধি লংঘনের অভিযোগ তুলে একেবারে শুরুতে টুইট করে এই ঘটনার প্রতিবাদ জানাতে দেখা যায় তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে। তিনি লেখেন, ‘ভোটের দিন ঘোষণা হয়ে গিয়েছে। তার পরেও প্রধানমন্ত্রীর ছবি করোনা টিকার নথিতে ব্যবহার করা হচ্ছে নির্লজ্জের মতো।’ পাশাপাশি বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ফিরহাদ হাকিম বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই ভোট প্রচারে বিজেপির মুখ। তিনিই জনসভায় গিয়ে দলের সমর্থন চাইছেন। এই পরিস্থিতিতে ভ্যাকসিনের সার্টিফিকেটে মোদীর মুখ ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করা চেষ্টা চলছে।’ যদিও এই ঘটনায় ভুল কিছু দেখছেন না রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘এই অভিযোগ ভিত্তিহীন। সরকারি প্রকল্প যদি ভোটের আগে ঘোষণা হয়, তাহলে সেটা ভোট ঘোষণার পরও বজায় থাকে। নির্বাচন কমিশনের বিষয়টা দেখা উচিৎ।’

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...