Friday, June 26, 2026

রিখটার স্কেলে মাত্রা ৬.৯! বড় বিপদ এড়াল নিউজিল্যান্ড

Date:

Share post:

শুক্রবার রাত ২.২৭। আচমকাই কেঁপে উঠল নিউজিল্যান্ডের বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৯। কম্পনের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে জনগণকে তার প্রকোপ থেকে বাঁচাতে নিউজিল্যান্ড আবহাওয়া দফতর থেকে সঙ্গে সঙ্গেই সুনামি সতর্কতা জারি করা হয়। নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডে এই কম্পন অনুভুত হয়। তবে এখনও পর্যন্ত বড় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গিসবোর্নের বাসিন্দাদের জন্য সতর্ক বার্তা জারি করা হয়। জাতীয় বিপর্যয় মোকাবিলা দলকে তৈরি থাকতে বলা হয়। পরে অবশ্য ইউএস জিওলজিক্যাল সার্ভে জানায়, আপাতত সুনামির সম্ভাবনা নেই। নিরাপত্তার কারণে যে বাসিন্দাদের সরিয়ে ফেলা হয়েছিল, তাদের ফের বাড়ি ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। সুনামি সতর্কবার্তা পৌঁছয় প্রধানমন্ত্রী জ্যাকিন্দা আর্ডেনের কাছেও। সম্ভবনার কথা তুলে নেওয়া হলে তিনি নিজের ইনস্টাগ্রাম পোস্টে লেখেন “সুনামি সতর্কতা সরিয়ে নেওয়া হয়েছে। বড় বিপদ এড়াল নিউজিল্যান্ড। আশা করা যায় সবাই নিরাপদে ও সুস্থ রয়েছেন।”

ইউএস জিওলজিক্যাল সার্ভে জানাচ্ছে, এদিন কম্পনের উৎসস্থল ছিল গিসবোর্নের ১৮০ কিমি উত্তর পূর্ব। মাটি থেকে ১০কিমি গভীর থেকে ভূমিকম্প হয় বলে তারা জানায়। দ্রুত সুনামি সতর্কতা জারি করা হয়। সতর্কবার্তা দেওয়া হয় নর্থ আইল্যান্ডের ৫০ হাজার মানুষকে। নর্থ আইল্যান্ডে সুনামি সতর্কতা জারি করে প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার। তবে পরে তা তুলে নেওয়া হয়।

Advt

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...