Sunday, June 28, 2026

এগিয়ে থেকেও ড্র বাগান ব্রিগেডের

Date:

Share post:

আইএসএলে( isl) প্রথম লেগের সেমিফাইনালে এগিয়ে থেকেও নর্থইস্টইউনাইটেডের( north east united ) সঙ্গে ড্র করল এটিকে মোহনবাগান( atk mohunbagan)। ম‍্যাচের ফলাফল ১-১। শেষ মুহূর্তে রক্ষণের ভুলে গোল হজম করতে হল হাবাসের দলকে।

শনিবারের সেমিফাইনালে নর্থইস্টকে হারানো যে কঠিন হবে তা ভালই জানতেন বাগানের হ‍্যেডস‍্যার। ম‍্যাচে এদিন শুরু থেকেই আক্রমণে ঝাপায় রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামসরা। ম‍্যাচের ৩৪ মিনিটে গোল করে বাগানকে ১-০ গোলে এগিয়ে দেন উইলিয়ামস। যার ফলে ম‍্যাচের প্রথমার্ধে থাকে ১-০।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় দুই দলই। যার ফলে দ্বিতীয়ার্ধে আক্রমণ পাল্টা আক্রমণ চলতেই থাকে শনিবারের সেমিফাইনালে। এরই মধ‍্যে ম‍্যাচের ৬৬ মিনিটে ইদ্রিসা সিলাকে মাঠে নামান খালিদ জামিল। আর মাঠেই নেমেই খালিদকে স্বস্তি দিলেন ইদ্রিসা। ম‍্যাচের ইনজুরি টাইমে গোল করে নর্থইস্টের হয়ে সমতা ফেরান ইদ্রিসা। এর ফলে বাগান ব্রিগেডকে ফাইনালে যেতে হলে দ্বিতীয় লেগের সেমিফাইনালে জিততেই হবে হাবাসের দলকে।

আরও পড়ুন:সুইস ওপেনের ফাইনালে সিন্ধু

Advt

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...