Friday, June 26, 2026

প্রার্থী না করায় চোখের জল ফেলে দিদিকে ছেড়ে বিজেপিতে সোনালী

Date:

Share post:

রবিবার মোদির ব্রিগেডে ( Brigade meeting) অমিত শাহের (Amit sah) হাত থেকে পতাকা নিচ্ছেন সোনালী গুহ (Sonli Guha)। তার আগে সাফ জানিয়েছেন, প্রার্থী হতে না পারার কারণেই স্তম্ভিত। সেই ক্ষোভেই তৃণমূল ছাড়ছেন।

সোনালী গুহ শুধু যে চারবারের বিধায়ক তাই নয়, পরিবর্তনের পরেই রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার (Deputy Speaker) ছিলেন। এক সময়ে তাঁকে মমতার ছায়াসঙ্গীও বলা হতো। যদিও ২০১৬-র ভোটের পর তাঁর সঙ্গে নেত্রীর দূরত্ব বাড়তে থাকে। সোনালীও বেশ কয়েকবার বিতর্কে জড়ান।

সোনালী জানিয়েছেন, দলের সাধারণ সম্পাদক সুব্রত বক্সি (Subrata Bakshi) তাঁকে আভাস দিয়েছিলেন। পৈলানে মুখ্যমন্ত্রীর সভাতে গিয়েও বুঝতে পেরেছিলেন দল তাঁকে চাইছে না। শুক্রবার রাতেও ‘দিদি’র ফোন আসবে আশা করে ফোন খোলা রেখেছিলাম, যা কোনওদিন করি না। কিন্তু এলো না। শনিবার সকালে মুকুল রায়কে (Mukul Roy) ফোন করি। তাঁকে বলি, প্রার্থী হতে চাই না, কিন্তু দলীয় পদ চাই, সম্মান চাই আর অমিত শাহর হাত থেকে পতাকা নিতে চাই। আমাকে কথা দেওয়া হয়েছে।

এতদিনের দল ছাড়তে কষ্ট হচ্ছে না? চোখের জল ফেলে সোনালী বলেন, এখনও দিদির ফোন এলে কী করব জানি না। কিন্তু এবার মনস্থির করে নিয়েছি। আমাকে দল ভুলে যাচ্ছিল। কিন্তু আমি তো রাজনীতি করা মেয়ে। আমাকে আমার অস্তিত্ব নিয়ে বেঁচে থাকতে হবে। সোনালী অবশ্য স্বীকার করে নেন, নন্দীগ্রামে (Nandigram) জেতার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নামটাই যথেষ্ট। বাকিটা ভগবানের হাতে।

রাজনৈতিক মহলে প্রশ্ন, চারবারের বিধায়ক প্রার্থী হতে না পারলেই দল ছাড়বেন, এটা কেমন কথা? সোনালী, ৮২ বছরের জটু লাহিড়ী (Jotu Lahiri) বা শীতল সর্দারদের (Shital Sardar) পরিষদীয় ক্ষমতার ‘লোভ’ নিয়ে নানা মহলেই সমালোচনার ঝড়।

Advt

 

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...