Tuesday, March 31, 2026

ব‍্যাট হাতে ঝড় সহবাগের, বীরু, সচিন জুটি হারাল বাংলাদেশকে

Date:

Share post:

বাইশগজে নেমেই ব‍্যাট হাতে কামাল দেখালেন বীরেন্দ্র সহবাগ(virender sehwag) । মাত্র ২০ বলে করলেন অর্ধশতরান। আন্তর্জাতিক কেরিয়ার যেখানে শেষ করেছিলেন ঠিক সেখান থেকেই যেন এই ইনিংস শুরু করলেন সহবাগ। চার মেরে ইনিংস শুরু করলেন বীরু। রায়পুরে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে ব‍্যাট হাতে কামাল দেখালেন বীরেন্দ্র সহভাগ এবং সচিন তেন্ডুলকার( sachin tendulkar)। এদিন তাদের ব‍্যাটের তান্ডবেই বাংলাদেশ লেজেন্ডসের বিরুদ্ধে ১০ উইকেটে জিতল ভারত লেজেন্ডস।

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে বাংলাদেশ লেজেন্ডসের বিরুদ্ধে খেলতে নামে ভারত লেজেন্ডস। প্রথমে ব‍্যাট করে ১১০ রান করে বাংলাদেশ লেজেন্ডস। ভারতের হয়ে ২টি করে উইকেট নেন বিনয় কুমার, প্রজ্ঞান ওঝা এবং যুবরাজ সিং। ১টি উইকেট নেন মনপ্রীত গনি। জবাবে ব‍্যাট করতে নেমে ঝড়ো ইনিংস খেলেন সেহভাগ সচিন জুটি। ৩৫ বলে ৮০ রানে অপরাজিত থাকেন সহবাগ। তাঁর ইনিংস ১০টি বাউন্ডারি ও ৫টি ওভার বাউন্ডারি দিয়ে সাজানো ছিল। ২৬ বলে ৩৩ অপরাজিত রইলেন সচিন। তিনি ৫টি বাউন্ডারি মারেন।

ভারত আর বাংলাদেশ ছাড়াও রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে খেলছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ। প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে এই টুর্নামেন্ট হচ্ছে রায়পুরে।

আরও পড়ুন:দক্ষিণ আফ্রিকা সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে দেখছেন হরমনপ্রীত

Advt

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...