Saturday, April 4, 2026

পোস্টাল ব্যালটে কারচুপির আশঙ্কা, নবান্নে ডিজি-র কাছে বিজেপির প্রতিনিধি দল

Date:

Share post:

নবান্নে গিয়ে স্বরাষ্ট্রসচিব ও রাজ্য পুলিশের ডিজির সঙ্গে শনিবার দেখা করল বিজেপির এক প্রতিনিধি দল। বিজেপির প্রতিনিধি দলে ছিলেন ছিলেন দলের নেতা স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta), সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)  প্রমুখ।  পোস্টাল ব্যালটে কারচুপির আশঙ্কা প্রকাশের পাশাপাশি কয়েকজন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ জানায় তারা।

ডিজি ও স্বরাষ্ট্র সচিবের কাছে লিখিত আকারে অভিযোগগুলি জমা দেয় বিজেপির এই প্রতিনিধি দল। নবান্ন থেকে বেরিয়ে স্বপন দাশগুপ্ত জানান, ৩ পুলিশ অফিসারের বিরুদ্ধে আমাদের অভিযোগ ছিল। আজ বিশেষ করে একজনের বিরুদ্ধে অভিযাগ করা হয়েছে।’ বিজেপির তরফে দাবি, যাদের নামে অভিযাগ করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন কলকাতা পুলিশের এক ইনস্পেক্টর, বাকী ২ জন সাব ইনস্পেক্টর মর্যাদার।  অভিযোগগুলি খতিয়ে দেখা হবে বলে তাঁদের আশ্বস্ত করা হয়েছে বলেও জানান স্বপন দাশগুপ্ত। অন্যদিকে সব্যসাচী বলেন, “বাংলায় ডিজির কথা কে শোনে। ওঁর পদক্ষেপ নেওয়ার কোনও ক্ষমতা নেই।”

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...