Friday, April 10, 2026

‘বহিরাগত’ নয়, স্থানীয় প্রার্থী চাই’, বিক্ষোভ বিজেপির

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের প্রথম দুই দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। প্রার্থী ঘোষণার পরেই মেদিনীপুরের নারায়ণগড়ের বিজেপি প্রার্থী রামপ্রসাদ গিরিকে (Ramprasad Giri) ‘বহিরাগত’ বলে তাঁর বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়লেন দলের কর্মী-সমর্থকদের একাংশ। তাঁদের বক্তব্য, দরকারে নোটা (NOTA)-তে ভোট দেব, কিন্তু রামপ্রসাদ গিরিকে (Ramaprasad Giri) প্রার্থী হিসেবে মেনে নিতে পারব না’।

নারায়ণগড়ের একসময়ের বিধায়ক ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তবে একুশের নির্বাতনে তিনি প্রার্থী হবেন না। তাঁর পরিবর্তে সংযুক্ত মোর্চার প্রার্থী হয়েছেন তাপস সিনহা। তৃমমূল থেকে প্রতিদ্বন্দিতা করবেন সূর্যকান্ত অট্টা। তবে বিজেপি প্রার্থী হিসেবে রামপ্রসাদ গিরি-র নাম ঘোষণার পরেই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাঁদের দাবি, দিন কয়েক আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা ‘বহিরাগত’ প্রার্থী রমাপ্রসাদকে তাঁরা প্রার্থী হিসেবে কোনওভাবেই মানবেন না। এমনকি তারা নোটা-তেও ভোট দেওয়ার হুঁসিয়ারি দিয়েছেন। এমনকী তাঁর বিরুদ্ধে দুর্নীতিরও অভিযোগ তুলেছেন তাঁরা। রমাপ্রসাদকে সরিয়ে নারায়ণগড়ের ভূমিপত্রকে টিকিট দিতে হবে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।

Advt

Related articles

মেদিনীপুরে তৃণমূল সুপ্রিমোর পদযাত্রায় জনপ্লাবন, উচ্ছ্বসিত দলীয় কর্মী-সমর্থকরা

দলীয় প্রার্থী সুজয় হাজরার সমর্থনে তৃণমূল (TMC) সভানেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার উত্তর চব্বিশ পরগনায় একের পর...

ভোটে নির্বিঘ্নে যান চলাচল করাতে বাস চালক ও খালাসিদের জন্য নয়া ব্যবস্থা কমিশনের

ভোটের দায়িত্বে থাকা বাসের চালক (Bus Driver) ও খালাসিদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের ব্যবস্থা চালু করেছে নির্বাচন...

অসমের পরে বাংলা! বহিরাগত ঢুকিয়ে ভোট করার বিজেপির চক্রান্ত ফাঁস মমতার

উত্তরপ্রদেশ থেকে ট্রেনে করে ৫০ হাজার লোক নিয়ে গিয়ে ভোট করিয়েছে ডাবল ইঞ্জিন রাজ্য অসমে! বাংলাতেও হাজার হাজার...

উন্নয়ন কার্ডে ‘সাপ বিজেপি’! সাপ-লুডোর খেলায় অভিনব প্রচার তৃণমূলের

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (2026 West Bengal Election)। ভোটের উৎসবে নজর কাড়তে সব দলই নতুন নতুন প্রচারের পদ্ধতি...