Saturday, March 14, 2026

‘ব্রিগেড গুরুত্বপূর্ণ তবে সবকিছুর মাপকাঠি নয়’, সভার আগে মন্তব্য দিলীপের

Date:

Share post:

‘সোনার বাংলা'(Sonar Bangla) গড়ার ডাক দিয়েছে বিজেপি(BJP)। আর সেই লক্ষ্যে রবিবার ব্রিগেড সমাবেশ(Brigade rally) করছে গেরুয়া বাহিনী। চমকের খামতি নেই রবিবারের ব্রিগেডে। প্রধান বক্তা হিসেবে নরেন্দ্র মোদির পাশাপাশি থাকতে পারেন মিঠুন চক্রবর্তী, অক্ষয় কুমারের মতো জনপ্রিয় মুখের ভিড়। তবে ব্রিগেডের জনসভা জনতার ভিড় কেমন হবে? এ প্রসঙ্গে অবশ্য স্পষ্ট বার্তা দিলেন দিলীপ ঘোষ(Dilip Ghosh)। তার দাবি, ব্রিগেড গুরুত্বপূর্ণ তবে এটাই সবকিছুর মাপকাঠি নয়।

বাংলায় ব্রিগেড জনসভা বরাবরই রাজনৈতিক দলের কাছে ‘প্রেস্টিজ ইস্যু’। নিজেদের ক্ষমতা প্রদর্শনের উপযুক্ত জায়গা। বাংলা দখলের লড়াইয়ে রীতিমতো চ্যালেঞ্জ নিয়ে সেখানেই এবার জনসভা করতে চলেছে বিজেপি। তার আগে প্রতিদিনের মত রবিবার সকালে ইকোপার্কে প্রাতঃভ্রমণে হাজির হয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আজ ব্রিগেড থেকেই সোনার বাংলা গড়ার ডাক দেওয়া হবে। পাশাপাশি ব্রিগেডের জনসভা জনসমাগম প্রসঙ্গে অতীতে বামেদের উদাহরণ তুলে আনেন দিলীপ। বলেন, ‘ব্রিগেড গুরুত্বপূর্ণ। তবে এটাই সবকিছুর মাপকাঠি নয়। ২০১১, ২০১৬-য় ব্রিগেড ভরিয়েও নির্বাচনে বামেরা হেরেছিল। ফলে ব্রিগেডকেই সবকিছু ধরে নেওয়ার কোনও মানে হয় না।’

আরও পড়ুন:অভিমান কেটেছে আরাবুলের, রেজাউলের হয়েই ঝাঁপিয়ে পড়তে চান ভাঙরের তৃণমূল নেতা?

উল্লেখ্য, দুপুর দুটো নাগাদ আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পৌঁছাবেন নরেন্দ্র মোদি। যদিও সকাল থেকেই একটু একটু করে ভিড় জমতে শুরু করেছে ব্রিগেডের মাঠে। সাগর থেকে লঞ্চে করে আসতে শুরু করেছেন বিজেপির কর্মী-সমর্থকেরা। জেলায় জেলায় ট্রেনে বাসে ব্রিগেডমুখী জনতার ভিড় চোখে পড়েছে ভালোই। কেউ সেজেছেন হনুমান, কেউ গোপাল ভাঁড়, কারও হাতে আবার কথা বলা বাঁশি। সব মিলিয়ে রবিবারের ব্রিগেট নিয়ে উদ্দীপনা চরমে।

Advt

spot_img

Related articles

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...