Tuesday, June 23, 2026

পামেলা কোকেন কাণ্ডে ধৃত ফের এক রাকেশ ঘনিষ্ঠ

Date:

Share post:

পামেলা ((Pamela Goswami) কোকেন কাণ্ডে (Drug Case) নয়া মোড়। এই মামলায় ফের বিজেপি (BJP) নেতা রাকেশ সিং (Rakesh Singh) ঘনিষ্ঠ এক যুবককে গ্রেফতার কলকাতা পুলিশ (Kolkata Police)। ধৃতের নাম আরিয়ান দেব সিং। তাকে নিউটাউন থেকে গ্রেফতার করা হয়। অভিযোগ, রাকেশের নির্দেশেই আরিয়ান ঘটনার দিন পামেলা কোথায় থাকবে, সেই ইনফরমেশন পুলিশকে দিয়েছিল। এবং পুরোটাই ছিল পূর্ব পরিকল্পিত এক ঘৃণ্য চক্রান্ত।

গত ১৯ ফেব্রুয়ারি নিউ আলিপুর থেকে কোকেন-সহ হাতেনাতে ধরা পরার পর থেকে বিজেপি যুব নেত্রী পামেলা গোস্বামী রাকেশ সিংয়ের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ চালিয়ে যাচ্ছে। শুরু থেকে পামেলার দাবি, বিজেপির বাহুবলী নেতা নিজের কামনা-বাসনা ও স্বার্থ চরিতার্থ করার জন্যই কোকেন কাণ্ডে তাঁকে ফাঁসিয়েছে। পামেলার এহেন দাবিতে সারবত্তা খুঁজে পেয়েছেন তদন্তকারীরা। তারই ভিত্তিতে প্রথমে রাকেশ সিং এবং তারপর বিজেপি নেতার একের পর এক ঘনিষ্ঠ শাগরেদকে কোকেন কাণ্ডে গ্রেফতার করেছে।

প্রসঙ্গত, পুলিশি হেফাজত শেষে পামেলাকে আগামী ১৮ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। অন্যদিকে, ৯ মার্চ ফের আদালতে তোলা হবে পুলিশ হেফাজতে থাকা রাকেশকে।

Advt

Related articles

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...