Monday, April 13, 2026

অসুস্থ শাবককে লোকালয়ে ছেড়ে জঙ্গলে ফিরল হাতির দল

Date:

Share post:

আচমকাই লোকালয়ে ঢুকে পড়ে একদল হাতি। তারপর রাতে নদী পেরিয়ে আবার জঙ্গলে ঢুকে পড়ে সেই হাতির দল। কিন্তু লোকালয়ে রেখে যায় তাদের একটি অসুস্থ শাবককে। গ্রামবাসীরা খবর দেন বনদপ্তরে। অসুস্থ শাবকটিকে উদ্ধার করেন বনকর্মীরা। শাবকটিকে ঝাড়গ্রাম চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হয়। ঘটনাটি ঘটেছে লালগড়ের বামালগ্রাম সংলগ্ন বামালদ এলাকায়।  আপাতত ঝাড়গ্রাম চিড়িয়াখানায় শাবকটির দেখাশোনা করা হচ্ছে।

জানা গেছে, চাষের জমিতে সোমবার সকালের দিকে দুটি হাতিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সন্ধ্যে নামতেই এলাকার ওপর দিয়ে জঙ্গলের দিকে চলে যায় সেই দলটি। স্থানীয়রা জানান, লালগড় জঙ্গলে থেকে বেড়িয়ে বামাল হয়ে কংসাবতী নদী পেরিয়ে মালাবতী জঙ্গলের দিকে পাড়ি দেয় তারা। তবে অসুস্থ শাবকটিকে রাতভর পাহারা দেয় দুটো পূর্ণবয়স্ক হাতি। এরপর ভোরের আলো ফুটতেই গ্রামবাসীরা সেই আলুক্ষেতে জড়ো হন। গ্রামবাসীদের তাড়া করে ওই দুই পূর্ণবয়স্ক হাতি। সেই সময় বনদপ্তরে খবর দেওয়া হলে অসুস্থ শাবকটিকে উদ্ধার করেন কর্মীরা।

প্রাণী চিকিৎসক জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিল ওই হস্তি শাবকটি। এদিন অন্যত্র যাওয়ার সময় শাবকটি আরও অসুস্থ হয়ে পড়ে। তাই তাকে এই মূহূর্তে চিড়িয়াখানায় দেখভালের কাজ চলছে। সেইসঙ্গে স্যালাইন দেওয়া হচ্ছে। আপাতত শাবকটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Advt

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...