Wednesday, June 24, 2026

বিজেপি-তে এবার যিশু সেনগুপ্ত? রুদ্রনীলের পোস্ট ঘিরে তুঙ্গে জল্পনা

Date:

Share post:

ফের তারকা-ধামাকা?

এবার কি বিজেপিমুখী অভিনেতা যিশু সেনগুপ্ত?
রুদ্রনীল ঘোষের এক ফেসবুক পোস্ট ঘিরে মঙ্গলবার এমন জল্পনাই রাজ্যজুড়ে ৷

যিশু সেনগুপ্তকে (Jisshu Sengupta) নিয়ে এবার চর্চা শুরু হয়েছে৷ এই চর্চার উৎসমুখ বিজেপিতে যোগ দেওয়া অভিনেতা রুদ্রনীল ঘোষের ( Rudranil Ghosh) এক ফেসবুক পোস্ট ৷ মিঠুন চক্রবর্তী এবং যিশুর সঙ্গে সেলফি পোস্ট করেছেন রুদ্রনীল। ফেসবুক পোস্টের ক্যাপশনে লেখা, ‘আড্ডা যখন অন্যরকম’। মাত্র একটিই লাইন৷ আর এই ছবি আর ক্যাপশন দেখেই বোঝা গিয়েছে, মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) সঙ্গে সাক্ষাৎ হয়েছে যিশুর। সঙ্গে ছিলেন রুদ্রনীল ঘোষ। তারপরই রাজনৈতিক মহলে চরম জল্পনা, এবার কি BJP-তে যোগ দিচ্ছেন অভিনেতা যিশু সেনগুপ্ত? যিশুকে দলে আনতে কি নিজেই সক্রিয় হলেন মহাগুরু? গত রবিবার ব্রিগেডে প্রধানমন্ত্রীর মঞ্চে বিজেপি-তে যোগ দিয়েছেন মিঠুন চক্রবর্তী। মিঠুনের সঙ্গে যিশুর সুসম্পর্ক বহুদিনের। অন্যদিকে, রুদ্রনীল- যিশুর বন্ধুত্বও পুরোনো।

আরও পড়ুন- পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে রাজ্য পুলিশের ডিজিকে বীরেন্দ্রকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

একুশের ভোট নিয়ে এমনিতেই চমকে ভাসছে বাংলা৷ সেই আবহে বিজেপির দুই ‘প্রতিনিধি’ মিঠুন চক্রবর্তী ও রুদ্রনীলের সঙ্গে যিশুর ‘অন্যরকম আড্ডা’-কে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...