Tuesday, March 31, 2026

অগ্নিকাণ্ডের মধ্যে সিঁড়ি দিয়ে না উঠে লিফট কেন? উঠছে প্রশ্ন

Date:

Share post:

কেন ব্যবহার করা হয়েছিল লিফট দুটি? ভয়াবহ অগ্নিকাণ্ডের মধ্যে কে লিফট ব্যবহারের অনুমতি দিয়েছিলেন? গতকাল রেলের বহুতল অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু হতেই এইসব হাজারো প্রশ্ন উঠে আসছে। যার অধিকাংশের উত্তর মিলছে না। দু’টি লিফটের মধ্যে আটকে আগুনে ঝলসে মৃত্যু হয়েছে ৯ জনের। এখনও পর্যন্ত ৮ জনকে সনাক্ত করা গিয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন রেলের ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার পার্থসারথি মণ্ডল, তাঁর নিরাপত্তারক্ষী আরপিএফ কনস্টেবল সঞ্জয় সাহানি, দমকল আধিকারিক গিরিশ দে ও তিন দমকল কর্মী গৌরব বেজ, অনিরুদ্ধ জানা, বিমান পুরকাইত গৌরব বেজ, অনিরুদ্ধ জানা, বিমান পুরকাইত, হেয়ার স্ট্রিট থানার এএসআই অমিত ভাওয়াল ও রেল কর্মী সারান পান্ডে।

সিঁড়ি থাকতেও কেন দমকল কর্মীরা লিফট ব্যবহার করেছিলেন, সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। তবে তাঁর ব্যাখ্যা দিলেন এ প্রসঙ্গে ডিভিশন্যাল ফায়ার অফিসার বলেছেন, “লিফটটা স্পেশ্যালি চালানো হয়েছিল আমাদের জন্য। এই ধরনের বহুতলে লিফট ছাড়া ফায়ার ফাইটিং করা খুব মুশকিল। অনেক যন্ত্রপাতি ওপরে নিয়ে যাওয়ার ছিল। গাইড করছিলেন পুলিশ অফিসার, রেলের কর্তারাও। ওদেরই সিস্টেম কাজ করেনি।”

 

 

 

 

লিফট কেন বন্ধ হয়নি? দমকলের এক কর্তা জানালেন, ফায়ার লিফট বলে সব জায়গায় একটা ব্যবস্থা থাকে। এখানে কিছু একটা গোলমাল হয়েছে। একটা মিস কমিউনিকেশন, মিস ইমপ্লিমেনটেশন হয়েছে।”

তাঁর বক্তব্য, “১৩ তলায় আগুন লেগেছে। ১০ তলা পর্যন্ত যেটা হওয়ার, সেটা ম্যানুয়াল হলেই ভাল হত। সিঁড়ি ব্যবহার করাই ভাল। সাধারণত আমরা এই ধরনের পরিস্থিতিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতেই বলি। কিন্তু সেই পরিস্থিতিতে রেলের আধিকারিকরা কী বলেছেন, সেটা নিয়ে প্রশ্ন রয়েছে।”

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সার্ভার রুমের ল্যাব থেকে শর্ট সার্কিটের জেরে আগুন। ইতিমধ্যেই এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Advt

 

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...