Monday, May 11, 2026

স্ট্র্যান্ড রোড অগ্নিকাণ্ডে মুকুল রায়কে ঘিরে বিক্ষোভ রেল কর্মীদের

Date:

Share post:

স্ট্র্যান্ড রোডের (Stand Road) নিউ কয়লাঘাট বিল্ডিংয়ে আগুন লেগে মর্মান্তিক পরিণতি হয়েছে ৯ জনের। মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) খবর পেয়ে গভীর রাতেই সেখানে ছুটে যান। তারও আগে থেকে ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসুও (Sujit Bose)।

মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে গিয়ে মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ আর চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন। সেখানে রেল কর্মীর মৃত্যুতে প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদি (Narendra Modi) মাত্র ২ লক্ষ টাকা কেন? রেল তো কেন্দ্রের। ঘটনাস্থলে ঢোকার সময় বিজেপি (BJP) নেতা তথা প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায়কে (Mukul Roy) ঘিরে এই দাবিতে বিক্ষোভ দেখায় রেল কর্মীরা।

প্রসঙ্গত, স্ট্র্যান্ড রোডের নিউ কয়লাঘাট বিল্ডিংয়ে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ৯ জনের। গতকাল, সোমবার সন্ধ্যা ৬টা ১০ মিনিট নাগাদ আগুন লাগে পূর্ব রেলের অন্যতম এই কার্যালয়ে। বহুতলটির ১৩ এবং ১৪ তলায় আগুন নেভাতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হয় দমকলকে। পরে দেখা যায়, আগুনে ঝলসে এবং দমবন্ধ হয়ে চারজন দমকলকর্মী, হেয়ার স্ট্রিট থানার একজন এএসআই এবং একজন আরপিএফকর্মীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে মোট আট জনের দেহ সনাক্ত করা গিয়েছে। বাকি এক জনের নাম, পরিচয় জানা যায়নি।

মৃতদের মধ্যে অমিত ভাওয়াল (এএসআই), গৌরব বেজ, অনিরুদ্ধ জানা, গিরিশ দে, বিমান পুরকায়েতকে চিহ্নিত করা গিয়েছে। পূর্ব রেলের ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার পার্থসারথি মণ্ডল এবং একজন রক্ষী রাত পর্যন্ত নিখোঁজ। ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী এসে জানান, নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়া হবে। ঘটনার প্রথমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি। মুখ্যমন্ত্রী এবং দমকলমন্ত্রী সুজিত বসু জানান, মৃতরা ভুল করে লিফটে চড়ে উঠে গিয়েছিলেন। সেখানেই আগুনের একটি লেলিহান শিখা তাঁদের গ্রাস করে।

পাঁচজনকে লিফটের ভিতরে এবং আরও দু’জনকে বাইরে পড়ে থাকতে দেখা যায়। আগুন লাগা বহুতলের লিফটে ওঠা বড়সড় ভুল বলে মানছেন সকলে। রেলের তরফে অসহযোগিতার অভিযোগও করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রেলের ভবন হওয়া সত্ত্বেও তাদের তরফে কেউ আসেননি। ভবনটির ম্যাপও দমকলকর্মীরা চেয়ে পাননি। এর ফলে আগুন নেভাতে এবং উদ্ধারকাজ চালাতে দেরি হয়েছে বলে তিনি দাবি করেন। পুলিসের একটি তদন্তকারী দল রেলের গাফিলতি খতিয়ে দেখছে।

Advt

Related articles

IPL: প্লে-অফের আশা শেষ, পাণ্ডিয়া-মুম্বই ইন্ডিয়ান্স সম্পর্কেও ইতি?

মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) সম্পর্কের ভাঙন নিয়ে জল্পনা তুঙ্গে। ইনস্টাগ্রাম পেজে নিজের দল মুম্বই ইন্ডিয়ান্সকে...

নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকে ৬ সিদ্ধান্ত: সামাজিক প্রকল্প বন্ধ না হওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর

রাজ্যে প্রথম বিজেপি সরকার গঠিত হওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নের এই...

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...