Wednesday, June 10, 2026

ভোট প্রচারে দূরদর্শন-রেডিওতে অ্যাডভান্টেজ তৃণমূলকেই

Date:

Share post:

পাঁচ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনেজ (Assembly Election) জন্য সরকারি প্রচার (Campaign) মাধ্যম অর্থাৎ, দূরদর্শন (Doordorshon) এবং অল ইন্ডিয়া রেডিও (All India Radio) রাজনৈতিক দলগুলিকে আগের চেয়ে দ্বিগুণ সময় দেওয়া হচ্ছে। করোনা (Corona) মহামারির বিষয়টি মাথায় রেখে প্রচারে সামাজিক দূরত্ব (Social Distance) বজায় রাখার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত বলে জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)।

বাংলায় নির্বাচনী প্রচারে দুই মাধ্যমে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকেই সবচেয়ে বেশি সময় বরাদ্দ করেছে কমিশন। নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, জাতীয় দল হিসেবে তৃণমূল পশ্চিমবঙ্গে ৫২১ মিনিট দূরদর্শন এবং ৫২১ মিনিট রেডিওতে প্রচার করতে পারবে। প্রতিটি স্লট হবে পাঁচ মিনিট করে।

অন্যদিকে, বিজেপিকে বাংলায় দুই সরকারি মাধ্যমে প্রচারের জন্য বরাদ্দ করা হয়েছে মাত্র ১৮৮ মিনিট করে। কংগ্রেসকে দেওয়া হয়েছে ২০৮ এবং সিপিএমকে ২৮০ মিনিট করে।

 

Related articles

কানাডায় খুন ভারতীয় বংশোদ্ভূত পুলিশ আধিকারিক!

ভারতীয় বংশোদ্ভূত পুলিশ আধিকারিক খুন কানাডায়। মৃতের নাম তরুণ বালি। অন্টারিও প্রদেশের হার্স্ট শহরে কর্তব্যরত অবস্থায় তাঁকে গাড়ি...

বিকেলেই আঁধার নামল মহানগরে! তুমুল ঝড়-বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরমের পর অবশেষে বুধবার বিকেলে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। এদিন...

তৃণমূলকে কংগ্রেসে ফিরতে প্রস্তাব? জল্পনার মধ্যেই দিল্লিতে রাহুল-অভিষেক বৈঠক

তৃণমূলকে কংগ্রেসে ফিরতে প্রস্তাব? রাজধানীর রাজনীতিতে এই নিয়ে তুমুল চর্চার মধ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi)...

POK-তে জনতার কণ্ঠরোধ! শতাধিক মানুষের মৃত্যু

খাবার-দাবারের দাম আগুন। বিদ্যুতের ঘাটতি। নেই চাকরি-বাকরি। তার উপর জুড়েছে আগামী ২৭ জুলাই হতে চলা ভোটের আগে অসন্তোষ।...