Wednesday, June 10, 2026

উদ্বেগ বাড়ছে, শহরে ব্রিটেনের করোনা-স্ট্রেন মিলেছে আরও ৪ জনের শরীরে, আক্রান্ত বেড়ে ১০

Date:

Share post:

উদ্বেগ বাড়ছে প্রশাসনের।

কলকাতায় আরও ৪ জনের শরীরে ব্রিটেনের করোনা স্ট্রেনের হদিশ মিলেছে৷ এই ৪ জনকে নিয়ে শহরে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০-এ৷ আক্রান্তেরা ভর্তি বেলেঘাটা ID হাসপাতালে।
দেশের একাধিক রাজ্যে ফের নতুন করে ছড়াচ্ছে করোনা (Covid 19) সংক্রমণ। বিপদ বাড়ছে কলকাতায়ও। বাদ নেই কলকাতাও৷ শহরে ব্রিটেনের করোনা স্ট্রেনে নতুনভাবে আক্রান্ত আরও ৪ জনের খোঁজ মিলেছে। এরা সকলকেই ভর্তি বেলেঘাটা ID-তে৷ খোঁজ চলছে আক্রান্তদের সংস্পর্শে আসা লোকজনের৷

নতুনভাবে হানা দেওয়া করোনা দেশের বিভিন্ন রাজ্যে ফের ছড়াচ্ছে সংক্রমণ। পরিস্থিতি সর্বাধিক উদ্বেগজনক মহারাষ্ট্রে। ১১ মার্চ থেকে আংশিক লকডাউন জারি করা হয়েছে ঔরঙ্গাবাদে (Aurangabad)। সূত্রের খবর, আগামী ১০ দিনের মধ্যে সেখানে সংক্রমণ নিয়ন্ত্রণে না এলে মুম্বইয়েও (Mumbai) আংশিক লকডাউন হতে পারে। উদ্বেগজনক তথ্য, গত রবিবার পর্যন্ত মহারাষ্ট্রে নতুনভাবে করোনা আক্রান্তের সংখ্যা ১১ হাজারেরও বেশি।

পশ্চিমবঙ্গের (West Bengal) স্বাস্থ্যদফতর সূত্রে খবর, নভেম্বর ও ডিসেম্বরের তুলনায় সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে৷ সম্প্রতি বিদেশ থেকে রাজ্যে এসেছেন ১১ জন। নিয়ম অনুসারে তাঁদের সকলেরই করোনা পরীক্ষা করা হয়। আর তাতেই ভীতি বাড়িয়ে ৩ জনের শরীরের ব্রিটেনের করোনা স্ট্রেন ও ১ জনের ভাইরাসের দক্ষিণ আফ্রিকান প্রজাতির (South African Varient) নমুনা পাওয়া যায়। দিনদুয়েক পর ব্রিটেনের করোনা স্ট্রেনে আক্রান্ত হন আরও ২ জন। সেই সংখ্যাটাই এবার বেড়ে হল ১০।

Related articles

“এই মুহূর্তে আমার সমস্ত মনোযোগ…”: জেলমুক্তির পরে প্রথম পোস্টে কাকে স্মরণ অর্পিতার!

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২ বছর ৪ মাস জেলে কাটিয়ে ২০২৪-এর নভেম্বরে মুক্তি পান প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের...

আফগান-পাক সীমান্তে বিমান হানায় ১১ জন শিশু-সহ মৃত ২৬

ফের আফগান-পাক (Afganistan-Pakistan Conflict) সীমান্তে ভয়াবহ বিমানহানা চালাল পাকিস্তানের বায়ুসেনা। ঘটনায় মৃত্যু হয়েছে ২৬ জনের। মঙ্গলবার রাত থেকেই...

দিল্লিতে কংগ্রেস-তৃণমূলের কাছাকাছি আসা: বহিষ্কৃত ঋতব্রতকে জবাব কুণালের

কেন্দ্রে নতুন করে কংগ্রেস ও তৃণমূলের জোট জল্পনা। দুই দলের দুই শীর্ষ নেতৃত্বের সঙ্গে পরপর দুই দিন ধরে...

কানাডায় খুন ভারতীয় বংশোদ্ভূত পুলিশ আধিকারিক!

ভারতীয় বংশোদ্ভূত পুলিশ আধিকারিক খুন কানাডায়। মৃতের নাম তরুণ বালি। অন্টারিও প্রদেশের হার্স্ট শহরে কর্তব্যরত অবস্থায় তাঁকে গাড়ি...