Wednesday, June 10, 2026

FIR খারিজের দাবিতে শীর্ষ আদালতে কয়লা- কাণ্ডের লালা, আজ শুনানির সম্ভাবনা

Date:

Share post:

কয়লা-কাণ্ড (Coal Smuggling ) এবার পা রাখছে সুপ্রিম কোর্টে (Supreme Court)৷

এই দুর্নীতির প্রধান অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালা কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) রায় চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে গেলেন৷ আজ, বুধবার মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।

অনুপ মাজি এখনও ফেরার৷ তাঁর হদিশ পাননি CBIয়ের তদন্তকারী অফিসাররা।কয়লাকাণ্ডের তদন্তে CBI-এর এক্তিয়ার নিয়েই প্রশ্ন তুলেছেন মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালা। মাজির বক্তব্য, তাঁর বিরুদ্ধে যে FIR দায়ের করেছে CBI, সেই FIR খারিজ করতে হবে৷ FIR খারিজের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন তিনি৷ কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায় সিঙ্গল বেঞ্চ। আদালত স্পষ্ট জানিয়ে দেয়, কয়লা কাণ্ডের (Coal Smuggling) তদন্ত CBI চালাতে পারবে৷ তদন্ত চালাতে কোনও বাধা নেই। তবে,যে জায়গা রেলের আওতাধীন নয়, সেখানে তল্লাশি করতে গেলে রাজ্যের অনুমতি নিতে হবে। তবে রাজ্যের এক্তিয়ারে থাকা এলাকায় এ বিষয়ে কোনও ব্যক্তিকে যদি জেরা করা প্রয়োজন হয়, সেক্ষেত্রে সমন পাঠানোর জন্য অনুমতি নিতে হবে না।
হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের এই রায় চ্যালেঞ্জ করে CBI ডিভিশন বেঞ্চে যায়। সিঙ্গল বেঞ্চের রায়ে স্থগিতাদেশ জারি হয় এবং CBI-কে রাজ্যের এক্তিয়ারভুক্ত তল্লাশি অনুমতি দেয় ডিভিশন বেঞ্চ।

এবার সেই রায়ের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছেন কয়লাকাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা। একইসঙ্গে তাঁর বিরুদ্ধে FIR খারিজের আবেদনও করা হয়েছে৷

Related articles

Bengal T20 League: শাহবাজের দুরন্ত বোলিং, জয় পেয়ে লিগ ২ নম্বরে শ্রাচী রাঢ় টাইগার্স

বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League) দুরন্ত জয় পেল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers )।  মুর্শিদাবাদের বিরুদ্ধে শ্রাচী...

প্রতি বছর নিয়োগের আশ্বাস! দায়িত্ব নিয়েই বাম-তৃণমূল জমানাকে বিঁধে শিক্ষা সংস্কারের ডাক উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথের

ক্ষমতা হস্তান্তর ও নতুন দায়িত্ব গ্রহণের পরেই রাজ্যের শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তনের পক্ষে সওয়াল করলেন সিউড়ির বিজেপি বিধায়ক তথা...

দিল্লিতেও ঝালমুড়ি-রাজনীতি! মোদিকে নিজে হাতে পরিবেশন শুভেন্দুর

আরও একবার রাজনীতির আঙিনায় ফিরে এল সেই পরিচিত ‘ঝালমুড়ি’। তবে এবার আর নির্বাচনী জনসভার মঞ্চে নয়, খোদ দেশের...

অসুস্থতার ছুটি মেলেনি, অফিসের শৌচাগারেই মৃত্যু তরুণীর!

অসুস্থতার কারণে বারবার ছুটির আবেদন করেছিলেন। কিন্তু অভিযোগ, কর্তৃপক্ষ সেই আবেদন নাকচ করে দেয়। শেষ পর্যন্ত অফিসের শৌচাগারেই...