Saturday, June 13, 2026

সারদা মামলায় এবার ইডির নোটিশ শুভাপ্রসন্ন এবং সমীর চক্রবর্তীকে

Date:

Share post:

সারদা মামলায় এবার চিত্রশিল্পী শুভাপ্রসন্নকে নোটিশ পাঠাল ইডি। একই সঙ্গে তৃণমূল কংগ্রেস নেতা সমীর চক্রবর্তীকেও নোটিশ পাঠানো হয়েছে । শুভাপ্রসন্নকে আগামী ১৫ মার্চ এবং সমীর চক্রবর্তীকে আগামী ১২ মার্চ ইডি অফিসে হাজির থাকতে বলা হয়েছে। সমস্ত তথ্য প্রমাণ-সহ ওই দুজনকে হাজিরা দিতে বলা হয়েছে বলে ইডি সূত্রে জানানো হয়েছে। প্রাক্তন সাংসদ ও সাংবাদিক কুণাল ঘোয এবং ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারের পর এবার চিত্রশিল্পী শুভাপ্রসন্ন ও সমীর চক্রবর্তীকে  নোটিশ পাঠাল ইডি।

কেন এই তলব? ইডি সূত্রে জানানো হয়েছে, তদন্ত করতে গিয়ে ইডি অফিসাররা জানতে পেরেছেন শুভাপ্রসন্নর একটি চ্যানেল ছিল। সেটি তিনি সারদা কর্তা সুদীপ্ত সেনকে বিক্রি করেছিলেন। এ জন্য তিনি সুদীপ্ত সেনের কাছ থেকে ১০ কোটি নিয়েছিলেন। ইডি কর্তাদের দাবি ওই টাকা বাজারদরের তুলনায় অনেকটাই বেশি। কেন এতটা বেশি অঙ্কের টাকা তিনি সারদা কর্তার থেকে নিয়েছিলেন সেই সংক্রান্ত সব তথ্যই শুভাপ্রসন্নর কাছে জানতে চাইবেন ইডির অফিসাররা। একই সঙ্গে তৃণমূল নেতা সমীর চক্রবর্তীকেও নোটিশ পাঠানো হয়েছে। কারণ শুভাপ্রসন্নর সঙ্গে সারদা কর্তার যতগুলি বৈঠক হয়েছিল সবকটিতেই হাজির ছিলেন সমীর চক্রবর্তী। ইডি সূত্রে জানা গিয়েছে, এই চ্যানেল লেনদেনের ক্ষেত্রে সমীর চক্রবর্তীর ভূমিকা কী, তা জানতেই তাঁকে ডেকে পাঠানো হয়েছে।

Advt

 

 

 

 

Related articles

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...