Saturday, April 4, 2026

জোটে জল ঢেলে সিপিএমের পর কাশীপুরে প্রার্থী ঘোষণা কংগ্রেসের

Date:

Share post:

দফায় দফায় আলোচনা। ঐক্যের বার্তা। ব্রিগেডে হাত ধরাধরি করেও এক বালতি দুধে একফোঁটা চোনা পড়ে গেলো। আর তাতেই আসন্ন বিধানসভা নির্বাচনে বাম (Leftfront)-কংগ্রেস (Congress)-আইএসএফ (ISF) মহাজোট (Alliance) প্রশ্নের মুখে। জোটে জট। জোটের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে গেল। জট তৈরি হয়ে গেল পুরুলিয়ার (Purulia) কাশীপুর (Kashipur Assembly) কেন্দ্রকে নিয়ে।

গত ৫ মার্চ বিধানসভা নির্বাচনের (Assembly Election) দু’দফার ৬০ জনের প্রার্থীতালিকা প্রকাশ করে বামেরা। কাশীপুর কেন্দ্র প্রার্থী করা হয় মল্লিকা মাহাতোকে। কিন্তু সমস্যা তৈরি করে দিল কংগ্রেসের প্রার্থীতালিকা। এআইসিসির(AICC) তরফে বাংলায় কংগ্রেসের যে আংশিক প্রার্থীতালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে কাশীপুরে দাঁড় করানো হয়েছে বলরাম মাহাতোকে।

এরপরই জোট শরিক কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে বাম শিবিরে। কারণ, দু’পক্ষের আলোচনা ও সহমতের মধ্যে দিয়েই পুরুলিয়ার কাশীপুরে প্রার্থীর নাম ঘোষণা করেছে বামের। তার পরও কংগ্রেসের তরফে কেন এমন হল? প্রশ্ন তুলেছেন অনেকেই। এনিয়ে গুঞ্জন তৈরি হয়েছে কংগ্রেস শিবিরেও। তবে কংগ্রেসের দাবি, কোনও এক পক্ষ তার প্রার্থীর নাম প্রত্যাহার করবে। কিন্তু জনমানসে প্রভাব তো পড়বেই। একইসঙ্গে ওই কেন্দ্রে যে দল প্রার্থী প্রত্যাহার করবে, সেই দলের স্থানীয়রা কর্মীদের মনোবল ভাঙবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...