Wednesday, June 24, 2026

জল্পনার অবসান, লর্ডস থেকে সরে গেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

Date:

Share post:

জল্পনার অবসান। লর্ডস( lords stadium) থেকে সরে গেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের( world test championship ) ফাইনাল। বুধবার সরকারি ভাবে জানিয়ে দিল আইসিসি( icc) । ১৮ জুন লর্ডসের বদলে হবে সাউদাম্পটনের এজিয়াস বোলে।

ইংল‍্যান্ড অ‍্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের সঙ্গে একাধিক বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনার কারণেই বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল সরিয়ে নেওয়া হয়েছে বলে জানাল আইসিসি।

লর্ডস থেকে যে ফাইনাল সরতে পারে এ নিয়ে গত কয়েকদিন ধরেই বেশ জল্পনা চলছিল। বুধবার সেই জল্পনাকেই মান্যতা দিল আইসিসি। জৈব সুরক্ষা বলয়ে যাতে ম্যাচ করা যায়, সে কারণেই সাউদাম্পটনকে বেছে নেওয়া হয়। এছাড়াও অনুশীলনের জন্য বিশ্বমানের পরিকাঠামো রয়েছে এখানে। জানা গিয়েছে, যদি ব্রিটিশ সরকার অনুমতি দেয়, তাহলে কিছু সংখ্যক দর্শককে মাঠে প্রবেশের অনুমতি দেওয়া হতে পারে।

আইসিসি-র জেনারেল ম্যানেজার জিওফ অ্যালার্ডাইস এদিন বলেন , “ক্রিকেটের প্রাচীনতম ফরম্যাটের সবথেকে গুরুত্বপূর্ণ খেলা যাতে সবাই ভাল ভাবে উপভোগ করতে পারে তার জন্যেই এই সিদ্ধান্ত। বিশ্বের সেরা দুটি দলের প্রত্যেককে সুস্থ এবং নিরাপদে রাখা আমাদের প্রধান দায়িত্ব।”

আরও পড়ুন:পিটারসনদের কাছে হারল সচিন, সহবাগরা

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...