Friday, June 26, 2026

হাসপাতালে গিয়েও তথাগত , শমীকের সঙ্গে দেখা হল না মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বৃহস্পতিবার অসুস্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee Injured In Nandigram)  দেখতে হাসপাতালে (SSKM) গিয়েছিলেন তথাগত রায়,(Tathagata Roy), শমীক ভট্টাচার্যরা (Shamik Bhattacharya)। কিন্তু চিকিৎসকদের নিষেধ থাকায় মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের দেখা হয়নি। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে  মুখ্যমন্ত্রীর সঙ্গে এখনই কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না। এদিকে দেখতে গিয়ে ‘গো ব্যাক’ স্লোগানের মুখে  পড়েন  বিজেপি নেতৃত্ব (Bengal BJP)।

 

বৃহস্পতিবার মমতাকে দেখতে এসএসকেএম হাসপাতালে যান তথাগত রায় ও শমীক ভট্টাচার্য। বিজেপি নেতাদের আসতে দেখেই উত্তেজনা তৈরি হয় হাসপাতাল চত্বরে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনা করে অনেক বিজেপি নেতাই টুইট করেছেন। তবে এই প্রথম মমতাকে দেখতে হাসপাতালে যান বিজেপি নেতা শমীক ভট্টাচার্য, তথাগত রায়। কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা না হওয়ায় তারা কিছু পরে বেরিয়ে আসেন। হাসপাতাল থেকে বেরিয়ে আসার মুখে তাঁদের দেখে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মী সমর্থকরা। হাসপাতাল চত্বরেই ওঠে গো ব্যাক স্লোগান। সঙ্গে সঙ্গে এলাকায় পুলিশ সক্রিয় হয়ে ওঠে। উত্তেজিত তৃণমূল কর্মী সমর্থকদের হাসপাতাল চত্বর থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকরাও অনুরোধ করেন, হাসপাতালে যাতে শান্তি রক্ষা করা হয়। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

 

 

 

বুধবার রাতেই মুখ্যমন্ত্রীকে হাসপাতালে দেখতে গিয়ে ‘গো ব্যাক’ স্লোগানের মুখে পড়েন রাজ্যপাল জগদীপ ধনখড়। তাঁকে দেখে বিক্ষোভ দেখানের অভিযোগ ওঠে তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। এমনকি রাজ্যপালের গাড়ি লক্ষ্য করে জুতো ছোড়ার অভিযোগও ওঠে। তৃণমূলের তরফে অভিযোগ, এ পর্যন্ত এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, কিংবা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কোনও প্রতিক্রিয়া কোনও প্রতিক্রিয়া করেননি। যদিও এ বিষয়ে মুখ খুলেছেন বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের বক্তব্য, “জেড প্লাস নিরাপত্তা থাকা সত্ত্বেও কী করে এমন ঘটনা ঘটল তার তদন্ত হওয়া দরকার।” মমতার নিরাপত্তা দিতে রাজ্য পুলিশ ব্যর্থ বলে মন্তব্য করেন দিলীপবাবু।

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...