Saturday, June 27, 2026

স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে’ আজাদি কি অমৃত মহোৎসবের’ উদ্বোধন প্রধানমন্ত্রীর

Date:

Share post:

ভারতের স্বাধীনতা প্রাপ্তির ৭৫ বছর (75 years of independence) পূর্তি হবে আগামী বছর। সেই উপলক্ষে শুক্রবার সবরমতি আশ্রমে (Narendra Modi in Sabarmati ashram) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করলেন এক অভিনব পদযাত্রার(inauguration of a flag roadshow)। অনুষ্ঠানটির নাম ‘আজাদি কি অমৃত মহোৎসব’। শুরু হলো আজ থেকে। এই উৎসব পালিত হবে আগামী ৭৫ সপ্তাহ ধরে। অর্থাৎ শেষ হবে আগামী বছরের স্বাধীনতা দিবসের দিন। উৎসবের সূচনায় একটি অভিনব পদযাত্রার আয়োজন করা হয়েছে। সবরমতি আশ্রম থেকে ৩৮৬ কিমি পথ প্রতীকী ডান্ডি যাত্রা করা হবে। মহাত্মা গান্ধীজির বিখ্যাত লবণ আন্দোলননেরও ৯১ বছর পূর্তি এবছরে। সেই ঘটনাকে স্মরণীয় করে রাখতে এই ডান্ডি যাত্রার আয়োজন করা হয়েছে। এই ডান্ডি পদযাত্রা সবরমতি আশ্রম থেকে শুরু হয়ে শেষ হবে দক্ষিণ গুজরাটের নবসারি জেলার ডান্ডি তে। কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতিমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল পদযাত্রার প্রথম পর্বের উদ্বোধন গতকাল করেছেন। ৮৫ কিমি পথের এই পদযাত্রায় অংশ নিয়েছিলেন ১০৩ জন। মহাত্মা গান্ধীর নেতৃত্বে ১৯৩০ সালে যে পথ দিয়ে প্রকৃত ডান্ডি অভিযান হয়েছিল, ডান্ডি যাত্রা করা হবে আগামী ৫ এপ্রিল

https://www.facebook.com/indiaculture.goi/videos/190062645883982/

প্রধানমন্ত্রী এদিন সবরমতি আশ্রমে গান্ধী মূর্তিতে মাল্যদান করেন। আশ্রমের হৃদয় কুঞ্জবনে হৃদয় কুঞ্জবনে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতেও মালা দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই এর সমাধিস্থল অভয় ঘাটে যান প্রধানমন্ত্রী। একটি বিশেষ প্রদর্শনী ঘুরে দেখেন তিনি।

Advt

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...