Saturday, June 27, 2026

নিজের বাড়িও নেই, গাড়িও নেই, মনোনয়নে ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ জানালেন মমতা

Date:

Share post:

আসন্ন বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের প্রার্থী খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের প্রার্থী হিসাবে বুধবার হলদিয়ায় মহকুমাশাসকের দফতরে মনোনয়নপত্র জমা দিয়েছেন তৃণমূল নেত্রী। সেখানে ব্যক্তিগত তথ্যতে তাঁর নগদ টাকার পরিমাণ এক লক্ষ টাকারও কম। ৬৯ হাজার ২৫৫ টাকা। মমতার নামে কোনও স্থাবর সম্পত্তি বা বাড়ি নেই। নেই গাড়িও।

হলফনামা বলছে, ২০১৯-২০ আর্থিক বছরে মমতার বার্ষিক আয় ছিল ১০ লক্ষ ৩৪ হাজার ৩৭০ টাকা। ২০১৮-১৯ আর্থিক বছরে তাঁর বার্ষিক আয় ছিল ২০ লক্ষ ৭১ হাজার ১০ টাকা। তারও আগের তিনটি আর্থিক বছরের আয়ের হিসাবও দেওয়া রয়েছে ওই হলফনামায়। তবে তার মধ্যে সর্বোচ্চ আয় ২০১৮-১৯ অর্থবর্ষেই। ব্যাঙ্কে রয়েছে, ১২ লক্ষ ২ হাজার ৩৫৬ টাকা। তাঁর কাছে যেই ন্যাশনাল সেভিং সার্টিফিকেট রয়েছে তার মূল্য ১৮ হাজার ৪৯০ টাকা। মনোনয়নে উল্লেখ রয়েছে, মমতার গয়নার পরিমাণ ১০ গ্ৰামের ও কম। ৯ গ্ৰাম ৭৫০ মিলিগ্ৰাম। যার মূল্য ৪৩ হাজার ৮৩৭ টাকা। পাশাপাশি কোনও গাড়ি নেই। বাড়ি নেই। বসত বা চাষযোগ্য জমিও নেই। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় এই হিসেবই জমা দিয়েছেন মমতা।

আরও পড়ুন-‘মাঠ চেনা, প্লেয়ার পুরনো, ঝাণ্ডা নতুন’, মনোনয়ন জমার আগে স্বমহিমায় শুভেন্দু

কোনও ঋণ নেওয়া নেই এমনটাই জানা যাচ্ছে হলফনামা থেকে। কোনও ইনকাম ট্যাক্স, পুরসভা সংক্রান্ত কোনও কর বা জিএসটি সংক্রান্ত কোনও কর তাঁর বকেয়া নেই। সবে মিলিয়ে সতেরো লক্ষ টাকার সম্পদ আছে বলে উল্লেখ করেছেন তৃনমূল সুপ্রিমো। হলদিয়ায় মনোনয়ন দাখিলের সময় এই তথ্য তুলে ধরেন মমতা।

Advt

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...