Thursday, April 2, 2026

নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর “হামলা”, প্রাথমিক রিপোর্টে যা জানালো পুলিশ

Date:

Share post:

নন্দীগ্রামে (Nandigram) মুখ্যমন্ত্রী (CM) তথা তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জখম (Injury) হওয়ার ঘটনার প্রাথমিক রিপোর্ট নবান্নে ( Nabanna) জমা দিল পূর্ব মেদিনীপুর (East Medinipur) জেলা পুলিশ (Police)। অসমর্থিত সূত্রের খবর, সেই রিপোর্টে মমতার ওপর হামলার উল্লেখ নেই। প্রত্যক্ষদর্শীদের বয়ান উদ্ধৃত করা হয়েছে রিপোর্টে। তাতে দুর্ঘটনার ইঙ্গিত রয়েছে। তবে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ নবান্নের (Nabanna) কাছে ওই ঘটনার তদন্ত করে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার জন্য আরও সময় চেয়েছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, মনোয়ন জমা দেওয়ার পর গত বুধবার নন্দীগ্রামে জনসংযোগ করতে গাড়ি থেকে নামতে গিয়ে পায়ে গুরুতর চোট পান তৃণমূল নেত্রী। গ্রিন করিডর করে তাঁকে সরাসরি নিয়ে আসা হয় কলকাতার SSKM হাসপাতালে। এখন সেখানেই চিকিৎসাধীন মুখ্যমন্ত্রী।

জখম হওয়ার পর ষড়যন্ত্রের অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৪-৫ জন মিলে ইচ্ছে করে তাঁকে ধাক্কা মেরেছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। স্থানীয় পুলিশ, এসপি কেউ ছিল না ঘটনাস্থলে। এই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠায় নির্বাচন কমিশন (Election Commission of India)। তারই প্রাথমিক রিপোর্ট নবান্নে দিয়েছে জেলা পুলিশ।

 

Related articles

কালিয়াচকের অশান্তি বিজেপির গেমপ্ল্যান! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে তোপ মমতার

মালদহের(Maldha) কালিয়াচকের ঘটনা নিয়ে প্রশাসনের তরফে মুখ্যমন্ত্রীকে কোন খবর দেওয়া হয়নি। তাঁর সঙ্গে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি কেউ যোগাযোগ...

বৃহস্পতিবার সকাল থেকেই চড়া রোদে পুড়ছে কলকাতা, বাঁকুড়া-পুরুলিয়ায় দাবদাহের পূর্বাভাস!

এপ্রিলের শুরু থেকেই ভ্যাপসা গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ (South Bengal weather)। চৈত্রেই তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছে যাওয়ার আশঙ্কা হাওয়া...

বন্ধ হল Uber Shuttle! শয়ে শয়ে ব্যবসায়ীরা EMI-এর টাকা জোগাড় নিয়ে চিন্তায় 

আজ থেকে বন্ধ হল কলকাতা–সহ দেশজুড়ে উবর শাটল (Uber Shuttle service) পরিষেবা বন্ধ হল। উবর শাটলের জেরে দেশজুড়ে...

বিচারকদের জন্য নির্ভয় পরিবেশ তৈরি করতে হবে, মালদহের ঘটনায় নির্দেশ সুপ্রিম আদালতের

এসআইআরের মাধ্যমে বিশেষ সম্প্রদায়ের নাম বাদ দেওয়ার প্রতিবাদে মালদহের কালিয়াচকে বিক্ষোভ-অবরোধের জেরে ৭ জুডিশিয়াল অফিসারকে রাত পর্যন্ত আটকে...