Monday, April 6, 2026

ফের বাংলায় যোগী

Date:

Share post:

কিছুদিন আগেই বাংলায় এসেছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একুশের ভোটযুদ্ধে আরও একবার বঙ্গে পা রাখতে চলেছেন তিনি। এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফৎ। সূত্রের খবর, আগামী ১৭ মার্চ পশ্চিমবঙ্গে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। ওই দিন সভা করার কথা তাঁর। উল্লেখ্য, বাংলায় নির্বাচনে BJP-র তারকা প্রচারকের তালিকায় নাম রয়েছে যোগীর। জানা যাচ্ছে, এ রাজ্যে বেশ কয়েকটি সভা করার কথা তাঁর।

আরও পড়ুন-১৪ মার্চ রবিবার নন্দীগ্রাম দিবসেই নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবে তৃণমূল

২ মার্চ মালদহে সভা করেছিলেন বিজেপি নেতা আদিত্যনাথ। মালদহে পরিবর্তন যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। বাংলায় পা রেখে তৃণমূল সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানাতে দেখা যায় তাঁকে। অন্যদিকে, বাংলায় মহিলারা সুরক্ষিত নন বলে অভিযোগ করেছিলেন যোগী। তাঁর অভিযোগ, বাংলায় মহিলাদের উপর অত্যাচার চলছে। আর পুলিশ প্রশাসন পক্ষপাতদুষ্ট আচরণ করছেন। এইসব কোনওভাবেই চলতে দেওয়া যায় না। এর পালটা টুইটারে সরব হয়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...