বাদশাকে খুনের হুমকি! দায় স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

প্লেব্যাক গায়ক এবং র্যাপার বাদশাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। শনিবার অনলাইনে র্যাপারকে এই হুমকি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগের তির লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দিকে। ঘটনার দায় যদিও স্বীকার করেছে বিষ্ণোই গ্যাং। হুমকি-বার্তায় বলা হয়েছে বাদশা ‘হরিয়ানার সংস্কৃতি নষ্ট করছেন’। নিজেকে সংযত না করলে আবার হামলা করা হবে বলেও জানানো হয়েছে। এমনকি প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে।
Sponsored

২০২৪ সালে একটি ক্লাবে বাদশার উপরে হামলা চালানো হয়। এদিনের বার্তায় সেই ঘটনার কথা তুলে বলা হয়েছে, ওই হামলাটি ‘শুধুমাত্র ট্রেলার ছিল’। এরপরে আরও বড় হামলা হবে। বলা যায় সময় খারাপ যাচ্ছে বাদশার! এর মাঝেই আবার একটি মামলায় ফেঁসে রয়েছেন তিনি। হরিয়ানভী ভাষায় ‘টটীরী’ নামে তিনি একটি গান গেয়েছেন। ওই গানে মহিলাদের প্রতি কুরুচিকর ইঙ্গিত রয়েছে বলে অভিযোগ। এই নিরিখে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার হরিয়ানার মহিলা কমিশন তাঁর গ্রেফতারিরও দাবিও জানায়।
উল্লেখ্য, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তরফে আরও একটি বার্তায় পানিপতের অসন্ধ রোড এলাকায় একটি হামলার দায় স্বীকার করা হয়েছে। কিছুদিন আগে পানিপতে এক হাওয়ালা এজেন্টের দফতরের সামনে গুলি চালানো হয়। এদিনের বার্তায় বলা হয়েছে হাওয়ালাদের মাধ্যমে ভারত থেকে বিদেশে টাকা পাঠিয়ে দেওয়ায় দেশের অর্থনীতি দুর্বল হয়ে যাচ্ছে তাই এই কাজ বন্ধ না করা হলে, আরও বড় হামলা করা হবে। আপাতত গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এই দুই অনলাইন হুমকি-বার্তা সত্যিই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কোনও সদস্য পাঠিয়েছে না নেপথ্যে বড় কোন রহস্য আছে খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন- নির্বাচন ঘোষণার আগেই রদবদল: রাজ্যের IPS থেকে IC পদে বদল
_
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

“গান প্লেলিস্ট থেকে মুছে ফেলতে পারেন, কিন্তু মত বদলাব না!” অনুরাগীর পোস্টের মোক্ষম জবাব অরিজিতের
4h ago

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
1d ago

আগামী বছরেই ছাদনাতলায় দেব? দাদাগিরির মঞ্চে বড় ঘোষণা সুপারস্টারের
3d ago

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার জয়জয়কার, সেরা ছবি ‘চালচিত্র এখন’, সেরা অভিনেতার শিরোপা কার্তিক-মাম্মুটির
4d ago

কর্কটরোগ কেড়ে নিল টোটা রায়চৌধুরীর বাবাকে
4d ago

ওয়াংচুকের অনশন নিয়ে কেন্দ্রের উদাসীনতায় ঝাঁঝালো আক্রমণ কিরণের, আমিরের প্রাক্তনকে কুর্নিশ নেটপাড়ার
4d ago





