Tuesday, June 23, 2026

দিল্লি-দেরাদুন শতাব্দী এক্সপ্রেসে আগুন,নিরাপদে যাত্রীরা

Date:

Share post:

দিল্লি-দেরাদুন শতাব্দী এক্সপ্রেসে আগুন। দাউ দাউ করে জ্বলল ট্রেনের সি-৪ কম্পার্টমেন্ট।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন , শনিবার ট্রেনটি কাঁসারো এলাকা পার করার সময় দুর্ঘটনাটি ঘটে। আচমকা আগুন লাগে সংশ্লিষ্ট কম্পার্টমেন্টটিতে। তবে সুরক্ষিত রয়েছেন সব যাত্রীরাই।এদিন দুপুর ১২টা ২০ মিনিটে আচমকা আগুন লাগে দিল্লি থেকে দেরাদুনগামী শতাব্দী এক্সপ্রেসের এই কম্পার্টমেন্টে। ঘটনায় মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। কিন্তু লোকো পাইলট এবং রেল কর্মীদের তৎপরতায় এড়ানো যায় বড় বিপদ। আগুন লাগার বিষয়টি সামনে আসার সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেন চালক। তৎক্ষণাৎ ওই কম্পার্টমেন্টে থাকা যাত্রীদের বের করে নিয়ে যাওয়া হয় অন্যত্র।
অন্যান্য কামরাগুলিতে যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেজন্য মূল ট্রেন থেকে সি-৪ কম্পার্টমেন্টটিকে সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয়।
শর্ট সার্কিট থেকে সি-৪ কামরায় আগুন, অনুমান রেলের।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...