Saturday, April 4, 2026

বিজেপিতে যোগ দেওয়া মন্ত্রী বাচ্চু হাঁসদাকে বরখাস্ত করলেন রাজ্যপাল

Date:

Share post:

মন্ত্রিত্ব না ছেড়েই তৃণমূল থেকে দলবদল করে বিজেপিতে যোগ দেওয়ায় উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী বাচ্চু হাঁসদাকে (bachhu hansda) বরখাস্ত (sack) করলেন রাজ্যপাল (governor)। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সুপারিশেই রাজ্যের এই মন্ত্রীকে বরখাস্ত করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সাম্প্রতিক অতীতে এরাজ্যে কোনও মন্ত্রীকে এভাবে বরখাস্ত করার নজির নেই।

প্রসঙ্গত, এবারের বিধানসভা ভোটে দক্ষিণ দিনাজপুরের তপনের বিধায়ক বাচ্চু হাঁসদাকে আর টিকিট দেননি মমতা। ভোটে তৃণমূলের টিকিট না পেয়ে মন্ত্রিত্ব থেকে ইস্তফা না দিয়েই সটান বিজেপিতে যোগ দেন বাচ্চু। মন্ত্রীপদ না ছেড়ে দলবদল অবৈধ ও অসাংবিধানিক। সেজন্য বাচ্চু হাঁসদাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী।মুখ্যসচিবের মাধ্যমে তিনি তা জানিয়ে দেন রাজ্যপালকে। রাজ্য প্রশাসনের সুপারিশ মেনে মন্ত্রী বাচ্চু হাঁসদাকে বরখাস্ত করেছেন রাজ্যপাল

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...