Saturday, April 4, 2026

নন্দীগ্রামে আহত মমতা: সাসপেন্ড নিরাপত্তা আধিকর্তা-এসপি, সরলেন ডিএম

Date:

Share post:

নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনায় কড়া পদক্ষেপ করল নির্বাচন কমিশন। সাসপেন্ড করা হল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা অধিকর্তা বিবেক সহায়কে (Vivek Sahay)। পাশাপাশি, সাসপেন্ড (Suspend) পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার। জেলাশাসককেও সরিয়ে দিল নির্বাচন কমিশন।

নন্দীগ্রামে প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী আহত হওয়ার ঘটনার তদন্ত করে কমিশন। রিপোর্টে বলা হয়, মুখ্যমন্ত্রী গাড়ির দরজা কেউ জোর করে বন্ধ করে দিক অথবা সেটা কিছুতে ধাক্কা লেগে বন্ধ হয়ে যাক অথবা ধাক্কাধাক্কিতে গাড়ির দরজা পায়ের উপর পড়ুক ঘটনা যাই ঘটুক না কেন বোঝাই যাচ্ছে মুখ্যমন্ত্রীর গাড়ির খুব কাছেই ভিড় পৌঁছে গিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীদের গাফিলতিতেই তিনি আহত হন। পর্যবেক্ষকদের রিপোর্ট খতিয়ে দেখে এই ধারনাই করে নির্বাচন কমিশন। এরপরেই এই সিদ্ধান্ত।

আরও পড়ুন:ভোটের প্রচারে সমস্ত রাজনৈতিক দলকে সমান সুযোগ দেওয়ার নির্দেশ নির্বাচন কমিশনের

পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ছিলেন বিভু গোয়েল (Bibhu Goyel)। তাঁকে সরিয়ে নতুন জেলাশাসক করা হল স্মিতা পাণ্ডেকে (Smita Pandey)। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার ছিলেন প্রবীণ প্রকাশ (Praveen Prakash)। তাঁর জায়গায় নতুন পুলিশ সুপার হলেন সুনীল কুমার যাদব (Sunil Kumar Yadav)।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...