Friday, April 3, 2026

দল খোঁজ না নেওয়ায় ‘অভিমানী’ রেজ্জাকের মান ভাঙাতে আসরে শওকত মোল্লা

Date:

Share post:

অসুস্থতার জন্য সক্রিয় রাজনীতি থেকে সরে গিয়েছেন। ফলে একুশের নির্বাচনে আর টিকিট পাননি প্রাক্তন বাম নেতা ও বর্তমান তৃণমূল বিধায়ক রেজ্জাক মোল্লা। তবে টিকিট না পাওয়ার আক্ষেপ নেই রেজ্জাকের। বরং তৃণমূল বা প্রাক্তন দল সিপিএমের কেও খবর না নেওয়ায় অভিমান হয়েছিল খানিকটা। এবার তাঁর মান ভাঙাতে আসরে নামলেন একসময়ের রেজ্জাক মোল্লার ছায়াসঙ্গী এবং ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তাতে বরফ গলেছে। তাঁর খবর নেওয়ায় খুশি রেজ্জাক।

বাম আমলে দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অঞ্চলে রেজ্জাকের সঙ্গে রাজনীতি করেছেন শওকত। ২০১১ সালে পরিবর্তনের সময় প্রথমে শওকত যোগ দেন তৃণমূলে। পরে আসেন রেজ্জাকও। ২০১৬ বিধানসভা নির্বাচনে ভাঙড় থেকে এবং ক্যানিং পূর্ব থেকে তৃণমূলের টিকিটে জয়ী হন। রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রীও হন রেজ্জাক। কিন্তু এবারের নির্বাচনে টিকিট পাননি সাতাত্তরের রেজ্জাক মোল্লা।

অসুস্থতার কারণে ছেলেই বাড়িতেই ছিলেন রেজ্জাক মোল্লা। বর্তমান এবং পুরানো দলের কেও খবর না নেওয়ায় অভিমান করেই পরিবারের কাছে দুঃখ প্রকাশ করেছিলেন তিনি। সেই মান ভাঙাতেই রবিবার রেজ্জাক মোল্লার বাড়িতে যান শওকত। ব্যক্তিগত সম্পর্কের সূত্রেই এসেছি বলে জানান শওকত মোল্লা। বর্তমানে শওকত মোল্লা অভিষেক ঘনিষ্ঠ বলেই পরিচিত। সূত্রের খবর, ক্যানিং পূর্বের প্রার্থী শওকতকে তিনি আশ্বাস দিয়েছেন যে নিজে প্রচারে থাকতে না পারলেও প্রাণভরে আশীর্বাদ করছেন যাতে শওকত ভোটে জিতে ফের বিধায়ক হন।

আরও পড়ুন-বিজেপির তালিকায় সাংসদরা কেন? জেনে নিন আসল কারণ

Advt

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...