Saturday, April 4, 2026

বৈশাখীও নয় রিমঝিমও নয়, কসবা কেন্দ্রে ডাক্তার প্রার্থী বিজেপির

Date:

Share post:

দক্ষিণ কলকাতার গুরুত্বপূর্ণ কসবা কেন্দ্রে বিজেপির প্রার্থী কে হবেন তা নিয়ে ব্যাপক আগ্রহ ছিল রাজনৈতিক মহলে। সম্ভাব্য নাম হিসেবে উঠে আসছিল দলের কলকাতা জোনের পর্যবেক্ষক শোভন চট্টোপাধ্যায়ের বিশেষ বান্ধবী তথা সহ-পর্যবেক্ষক বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু সেগুড়ে বালি। বিজেপি এই কেন্দ্রে প্রার্থী করল বিশিষ্ট ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসক ইন্দ্রনীল খাঁ-কে। অসমর্থিত সূত্রের খবর, যা নিয়ে ঘনিষ্ঠ মহলে ক্ষোভ প্রকাশ করেছেন শোভন-বৈশাখী। এবং আবারও এই জুটিকে নিয়ে বিড়ম্বনায় বিজেপি।

এদিকে ইন্দ্রনীলবাবু চিকিৎসক মহলে পরিচিত হলেও এই দুই হেভিওয়েট প্রার্থী তৃণমূলের মন্ত্রী জাভেদ খান ও সিপিএমের তরুণ তুর্কি শতরূপ ঘোষের বিরুদ্ধে খুবই বেমানান বলে মনে করছে রাজনৈতিক মহল। স্থানীয় বিজেপি কর্মীরা এমন প্রার্থীতে একেবারেই খুশি নয়। অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন বলে শোনা যাচ্ছে।

আরও পড়ুন:নন্দীগ্রামে আহত মমতা: সাসপেন্ড নিরাপত্তা আধিকর্তা-এসপি, সরলেন ডিএম

অন্যদিকে, বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি কসবা কেন্দ্রে নাম উঠে এসেছিল অভিনেত্রী রিমঝম মিত্রের। কিন্তু তাঁকেও কলকাতার কোনও কেন্দ্র থেকে প্রার্থী করা হয়নি।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...