Friday, June 5, 2026

১৫ বছরের পুরনো গাড়ির রিন্যুয়াল আর নয়, বলছে কেন্দ্র

Date:

Share post:

১৫ বছর হলেই গাড়ির মেয়াদ শেষ। অর্থ্যাৎ ১লা এপ্রিল, ২০২২ থেকে ১৫ বছরের পুরনো সরকারি যানবাহনগুলির নিবন্ধন পুনর্নবীকরণ করা  হবে না।  কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক( Union Ministry of Road Transport and Highways) এই বিষয়ে ইতিমধ্যেই একটি প্রস্তাব দিয়েছে। প্রস্তাবটি গৃহীত হলেই আগামী বছর ১লা এপ্রিল থেকে পুরনো যানবাহনগুলির রেজিস্ট্রেশন রিন্যুয়াল বন্ধ করা হবে।    ইউনিয়ন মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ  একটি টুইটে জানিয়েছে,  “২০২২ সালের ১ এপ্রিল থেকে সরকারী বিভাগগুলি তাদের ১৫ বছরের পুরনো গাড়িগুলো নিবন্ধনের পুনর্নবীকরণ করতে পারবে না। এটি সরকারী – কেন্দ্র, রাজ্য, রাজশাসন, জনশক্তি, পিএসইউ, পৌর সংস্থাগুলি এবং স্বায়ত্তশাসিত সংস্থাগুলির জন্য প্রযোজ্য হবে।”

কেন্দ্রীয় বাজেটে ২০২১-২২ সালের ১লা ফেব্রুয়ারী ভলেন্টারি ভেহিকেলস স্ক্র্যাপিং পলিসি ঘোষণা করা হয়েছে। এই পলিসি অনুযায়ী, ব্যক্তিগত যানবাহনের ক্ষেত্রে ২০ বছর পর ফিটনেস পরীক্ষার ব্যবস্থা করে হবে, এবং বাণিজ্যিক গাড়িগুলি ১৫ বছর শেষ হওয়ার পরে ফিটনেস পরীক্ষা করা হবে।সেই অনুযায়ী ১২ই মার্চ থেকে একটি নোটিফিকেশন জারি হয়েছে এবং এই খসড়া বিধিমালার  ত্রিশ দিনের মধ্যে সংশ্লিষ্টদের পক্ষ থেকে মতামত, আপত্তি ও পরামর্শ চাওয়া হয়েছে। এই খসড়াতে উল্লেখ করা আছে সরকারী যানবাহনের জন্য ১৫ বছরের ব্যবধানে নিবন্ধনের শংসাপত্র পুনর্নবীকরণ করা হবে না।

এই পুরানো গাড়িগুলি নতুন যানবাহনের তুলনায় ১০-১২ গুণ বেশি দূষণ ঘটায় বলে মনে করা হচ্ছে। সরকার এর আগে বলেছিল যে পরিবেশ রক্ষায় এবং দূষণ রোধে শীঘ্রই পুরানো দূষণকারী যানবাহনে গ্রীন ট্যাক্স আরোপের পরিকল্পনা করা হয়েছে। সেক্ষেত্রে বৈদ্যুতিক যানবাহন এবং সিএনজি, ইথানল এবং এলপিজির মতো বিকল্প জ্বালানিতে চলা গাড়িগুলোকে  ছাড় দেওয়া হবে।

Advt

 

Related articles

অভিযুক্তর কোমরে দড়ি পরিয়ে ‘ইচ্ছাকৃত সম্মানহানি’ কেন? রাজ্যের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের

অভিযুক্তের উপর অনেক রাগ-ক্ষোভ থাকতে পারে। অভিযুক্তকে গ্রেফতার করতে পারে পুলিশ কিন্তু ইচ্ছাকৃত ভাবে তাঁর সম্মানহানি করতে পারে...

ফের অপরিবর্তিত রেপো রেট! লোনের EMI কি কমল?

এবারও রেপো রেট (RBI Repo Rate) অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। কোনও বদল...

চলুন কাকলি, পদত্যাগ করে বিপ্লব করি! কে বললেন?

অনেক দিন ধরেই তাল আর সুর কাটছিল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের (Kakoli Ghosh Dastidar)। দলে বারবার সাংসদের টিকিট...

বসিরহাটে প্রশাসক সরিয়ে পুরবোর্ড ফেরানোর আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা

দুর্নীতি ও বেনিয়মের অভিযোগে রাজ্য সরকার বসিরহাট পুরসভার চেয়ারম্যানকে (Basirhat Municipal Board Administrator Removal) অপসারণ করে পুরবোর্ড ভেঙে...