Saturday, June 27, 2026

প্রার্থী অপছন্দ, রেললাইনে আত্মহত্যার চেষ্টা বিজেপি নেতার

Date:

Share post:

লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে মাফিয়া আঁতাতের অভিযোগ তুলে রেল লাইনে গলা দিয়ে আত্মহত্যার হুমকি দিলেন বিজেপি নেতা। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে হুগলির সপ্তগ্রামে। বিজেপির ওই নেতারা নাম নিরুপম মুখোপাধ্যায়। তিনি বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সদস্য।
এদিন হুগলির সাংসদ তথা চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলে নিরুপম বাবু বলেন, আমরা ১৯৮৮ সাল থেকে দল করছি। আমরা দলের পুরোনো সৈনিক। কিন্তু, লকেট সপ্তগ্রামের এক মাফিয়ার সঙ্গে গোপন আঁতাত করে তাকে ভোটের টিকিট দিতে চাইছে। এটা আমরা মেনে নেব না। আমি রেল লাইনে গলা দিয়ে মৃত্যু বরণ করে প্রতিবাদ জানাবো।
এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে হুগলি জেলা জুড়ে। একই সঙ্গে সপ্তগ্রামের ওই মাফিয়ার টিকিটের বিষয়টি নিয়ে বিজেপি নেতা কর্মীদের একাংশ প্রবল উৎকন্ঠার মধ্যে রয়েছেন বলেও খবর মিলেছে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...