Tuesday, March 24, 2026

তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলেন দেবশ্রী

Date:

Share post:

তৃণমূলের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করলেন রায়দিঘির বিদায়ী বিধায়ক দেবশ্রী রায়। ১৫ মার্চ সোমবার তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে তাঁর সিদ্ধান্তের কথা চিঠি লিখে পাঠিয়েছেন। জানিয়েছেন, তৃণমূলের সঙ্গে তিনি আর কোনও সম্পর্ক রাখতে চান না। তিনি রায়দিঘিতে দীর্ঘ ১০ বছর তৃণমূলের বিধায়ক হিসেবে কাজ করেছেন।

দেবশ্রীর অভিযোগ, তাঁকে দল যোগ্য সম্মান দেয়নি। ‘ব্যবহার’ করেছে। সোমবার রায়দিঘির বিদায়ী বিধায়ক বলেন, “আমার বেশ কিছু অভাব, অভিযোগ ছিল। দলকে সেই অভিযোগের কথা জানিয়েছিলাম।” তিনি দলছাড়ার সঙ্গে সঙ্গেই অনেক বঙ্গ-রাজনীতিকরাই বলছেন, দেবশ্রী বিজেপিতে যেতে পারেন।

আরও পড়ুন-ভোটার-লিস্টে নাম তুলতে পারলেই কলকাতায় পদ্ম-প্রার্থী মিঠুন

ক্ষোভ নিয়ে দলছাড়া বিধায়কদের তালিকায় নতুন সংযোজন দেবশ্রী রায়। তবে কি সত্যি বিজেপিতে যোগ দিচ্ছেন দেবশ্রী? তা এখনও জানা যায়নি। রবিবার সন্ধেয় দল ছেড়েছেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এর আগে একবার কার্যত শোভন-বৈশাখীর আপত্তিতেই দেবশ্রী রায়ের বিজেপিতে যোগদান আটকে যায়। এবার তাঁরাই যখন পদ্ম শিবির ছেড়েছেন, তখন কি গেরুয়া শিবিরে নাম লেখাতে পারেন অভিনেত্রী? ভোটের মুখে কী করবেন দেবশ্রী রায় তাই এখন দেখার।

ইতিমধ্যেই রায়দিঘি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। সেখানে প্রার্থী করা হয়েছে শান্তনু বাপুলিকে। ‌রায়দিঘি না হলেও বিজেপিতে গেলে কি অন্য কোনও কেন্দ্রে টিকিট পাবেন দেবশ্রী, তা নিয়ে জল্পনা দানা বাঁধছে।‌ অন্য দিকে গত দু’বার দেবশ্রীর জেতা এই রায়দিঘি আসনে তৃণমূল দাঁড় করিয়েছে অলোক জলদাতাকে। দেবশ্রীর ক্ষোভ এই জায়গাতেই।

Advt

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...