Wednesday, June 24, 2026

‘১০ বছরে সোনার বাংলা গড়েছেন দিদি’, দলবদলের জল্পনা উড়িয়ে ভোট প্রচারে দেব

Date:

Share post:

সামনেই বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন সব দলের প্রার্থীরাই। রাস্তায় নেমে প্রচার করছেন সব দলের হেভিওয়েট থেকে সেলিব্রিটি প্রার্থীরা। কিন্তু দীর্ঘদিন প্রচারে দেখা যায়নি ঘাটালের তারকা সাংসদ দেবকে (Dev)। যা উসকে দিয়েছিল দলবদলের জল্পনা। সমস্ত সমালোচনার অবসান ঘটালেন খোদ দেব। রবিবার উত্তর কাঁথির তৃণমূল প্রার্থীর প্রচারে সামিল হলেন তিনি।

প্রসঙ্গত, দিন কয়েক ধরেই ভোটের আগে প্রচার ময়দানে দেবের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছিল। শোনা যাচ্ছিল ঘাসফুল শিবির ছেড়ে দেব যেতে পারেন পদ্মশিবিরে। তার কারণ, তৃণমূল বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করলেও সেখানে দেখা যায়নি তারকা সাংসদকে। সেই কারণে তুঙ্গে উঠেছিল দলবদলের জল্পনা। সেই সব জল্পনা উড়িয়ে রবিবার উত্তর কাঁথির তৃণমূল প্রার্থী তরুণ জানার সমর্থনে প্রচারে যান ঘাটালের তৃণমূল সাংসদ দেব। দেশপ্রাণ ব্লকের ঢোলমারি থেকে মুকুন্দপুর পর্যন্ত রোড শো করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেছেন দেব। রামনগর কলেজে তাঁর প্রচারের কিছু অংশ সেখানে ফ্রেমবন্দি হয়েছে। দেব লিখেছেন, ‘ফাইনালি ২০২১-এর নির্বাচনের প্রচার শুরু করলাম আমি। এই বছর যাঁরা প্রার্থী হয়েছেন, তাঁদের সকলকে শুভেচ্ছা। আমার ব্যক্তিগত বিশ্বাস সব সময় দিদির সঙ্গে থাকবে। গত ১০ বছর ধরে মুখ্যমন্ত্রী হিসেবে বাংলার সেবা করেছেন তিনি। আশা করব স্বচ্ছ এবং অহিংস নির্বাচন হবে।’

 

View this post on Instagram

 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

Advt

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...